প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বঙ্গের আকাশ থেকে কেটেছে ঘন মেঘের ছায়া। এদিকে পুজো আসতে আর বেশি দেরি নেই, তাই শেষ মুহূর্তের মণ্ডপ তৈরি, আলো লাগানো থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতির কাজ এখন পুরোদমে চলছে। এদিকে উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী প্রায় এক সপ্তাহ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল (Weather Tomorrow) কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একনজরে বিস্তারিত জেনে নেওয়া যাক আবহাওয়া সম্পর্কে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বুধবার, দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনাও কম। তবে কোথাও কোথাও মাঝে মধ্যে আকাশ মেঘলা হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে অত্যাধিক জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেও গরম ও ভ্যাপসা আবহাওয়ার জন্য অস্বস্তি হতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
কলকাতাতেও আগামীকাল, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই তিলোত্তমার আকাশ একদম পরিষ্কার এবং রোদ ঝলমলে থাকবে। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও বাড়বে। বিকেলের দিকে আবার স্থানীয়ভাবে কোথাও কোথাও মেঘ জমতে পারে সেক্ষেত্রে কিছু জায়গায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এখন আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এমনকি ঝড় এবং বজ্রবিদ্যুতেরও কোনো আশঙ্কা নেই।
আরও পড়ুন: নকল চালের খবর করতে গিয়ে বিপত্তি, শিলিগুড়িতে পুলিশের সামনেই মারধর সাংবাদিকদের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গেব বৃষ্টির দাপট না থাকলেও উত্তরবঙ্গে আগামীকাল বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানেও আপাতত ভারী বা টানা বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী শুক্রবার থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস।