আনিষা চৌধুরী, কলকাতা: এবার থেকে পেট্রোল পাম্পে (Petrol Pump) ২০০০ এর বেশি টাকার UPI পেমেন্ট আর নেওয়া হবে না এবং আগামী ২৩ সেপ্টেম্বর ‘No-UPI Day’ পালন করা হবে। সম্প্রতি এমন কয়েকটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বার্তাটিকে ঘিরে অনেকের মধ্যেই নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। বিষয়টি আদৌ কতটা সত্যি? সত্যি কি এবার থেকে ২ হাজারের বেশি টাকার তেল নিলে ক্যাশে পেমেন্ট করতে হবে? চলুন আসল বিষয়টি জেনে নেওয়া যাক।
কোথায় তৈরি হল বিভ্রান্তি?
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে ইতিমধ্যেই এই ভাইরাল দাবিটি নিয়ে একটি সম্পূর্ণ স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পেট্রোলিয়াম ডিলারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে, এমন কয়েকজন ব্যক্তি এই ধরনের দাবি করেছেন, যাঁরা নিজেরাই পেট্রোলিয়াম ডিলার নন। ফলে শুধুমাত্র তাঁদের বক্তব্যকে মধ্যপ্রদেশের সমস্ত পেট্রোল পাম্প মালিকের সিদ্ধান্ত হিসেবে প্রচার করা কার্যত বিভ্রান্তিকর। পাশাপাশি ২৩ সেপ্টেম্বর ইন্দোরে যে ‘No-UPI Day’-এর কথা বলা হচ্ছে, সেটিকে পেট্রোল পাম্প ডিলারদের ঘোষিত ধর্মঘট হিসেবে দেখানো সম্পূর্ণরূপে ভিত্তিহীন।
ডিজিটাল পেমেন্ট নিয়ে কী অবস্থান?
পেট্রোলিয়াম ডিলারদের সংগঠনগুলি দেশের কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। সেখান থেকেই জানা যাচ্ছে, ২৩ সেপ্টেম্বর পেট্রোল পাম্পগুলিতে UPI পরিষেবা বন্ধ রাখার যে দাবিটি উঠে আসছে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও কর্মসূচির কথা জানানো হয়নি। বরং পেট্রোল পাম্প ডিলাররা দীর্ঘদিন ধরেই গ্রাহকদের আরও বেশি করে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে জন্য উৎসাহিত করে আসছেন। তাই সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই বার্তাটি সঠিক নয়। ২৩ সেপ্টেম্বর পেট্রোল পাম্পে UPI নেওয়া হবে না, এমন কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি।
Claim
A message is going viral on social media claiming that petrol pump owners in Madhya Pradesh have announced that UPI payments exceeding ₹2,000 will not be accepted in protest against merchant fees and that a “No-UPI Day” will be observed in Indore on September 23, 2026.… pic.twitter.com/NwvmmkJFhx
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) September 19, 2026
আরও পড়ুন: খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে দামি তামার তার চুরি দুষ্কৃতীদের, চাঞ্চল্য বাঁকুড়ায়
তবে UPI লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR সংক্রান্ত বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও পেট্রোল পাম্প ডিলারদের মধ্যে আলোচনা হয়েছে। বলাই বাহুল্য এই নিয়ে তাঁদের কিছু আপত্তিও রয়েছে। কিন্তু সেটিকে ২৩ সেপ্টেম্বরের ‘No-UPI Day’ কর্মসূচির সঙ্গে জুড়ে দিয়ে গোটা বিষয়টাকে এক করে দেওয়াটা বিভ্রান্তিকর। তাই এই ধরনের ভাইরাল কোনও বার্তা শেয়ার করার আগে অবশ্যই তারিখ, শেষ পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত এবং কোন সংগঠন থেকে এমন ঘোষণা করা করেছে, এই বিষয়গুলি যাচাই করে নেওয়া জরুরি।