=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রতিদিন ১২০ টন শুকনো বর্জ্য রিসাইকেল করে আয়ের পথে কলকাতা পুরসভা, ধাপায় খুলল প্লান্ট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহরের বুকে খুলে গেল তিনটি বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কলকাতার ধাপা ডাম্প ইয়ার্ডে (Kolkata Dhapa Plant) তিনটি বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম।

ওই প্রতিবেদন অনুযায়ী, সদ্য উদ্বোধন হওয়া তিনটি বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট থেকে প্রতিদিন কমপক্ষে 120 টন শুকনো বর্জ্যকে সম্পদে রূপান্তর বা প্রক্রিয়াজাত করা যাবে বলেই আশা রাখছে কর্তৃপক্ষ।

প্রতিটি ইউনিট থেকে কতটা বর্জ্য রিসাইকেল করা যাবে?

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কলকাতার ধাপা ডাম্প ইয়ার্ডে মেটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি নামক একটি ইউনিট খোলা হয়েছে যা প্রতিদিন অন্তত 100 টন শুকনো বর্জ্য প্রক্রিয়াজাত করতে পারবে বলেই আশা করছেন অনেকেই।

পাশাপাশি খুলেছে প্লাস্টিক প্রক্রিয়াকরণ ইউনিট বা প্লাস্টিক প্রসেসিং ইউনিট যা থেকে প্রতিদিন প্রায় 10 টন প্লাস্টিক বর্জ্য ও থার্মোকল প্রক্রিয়াকরণ ইউনিট যা থেকে আরও 10 টন থার্মোকল বর্জ্য প্রক্রিয়াজাত করা যাবে বলেই আসার রাখা যায়।

মেয়রের বক্তব্য

শহরের ধাপা ডাম্প ইয়ার্ডে তিনটি বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট উদ্বোধনের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, এটি শহরের বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মেয়র আরও জানান, ইতিমধ্যেই নাকি পুরনো প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি করা চেয়ার, টেবিলের মধ্যে থেকে প্রায় 200 চেয়ার এবং টেবিল সরকারি স্কুলে পাঠানোর জন্য আগাম অর্ডার এসে গিয়েছে।

অবশ্যই পড়ুন: ৭৪ দিন আমদানি না করলেও চলবে! ভারতের গোপন তেল ভান্ডারগুলির ঠিকানা জানেন?

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও শহরের বর্জ্য পদার্থ গুলিকে পুনরায় ব্যবহার করে নতুন আসবাবপত্র সহ নানান দ্রব্য তৈরি করার উদ্দেশ্যে যে তিন ইউনিট নির্মাণ করা হয়েছে সে প্রসঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত মজুমদার জানান, প্লাস্টিক ও থার্মোকল পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এটি মূলত মাটির সাথে মিশে ড্রেনেজ ব্যবস্থাকে বন্ধ করে দেয়। তাই পরিবেশ দূষণ রোধ করতেই আমাদের নয়া পদক্ষেপ। তাছাড়াও ভবিষ্যতে এই প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলির ক্ষমতা আরও বাড়বে বলেই আশ্বাস মিলেছে দেবব্রত বাবুর তরফে।

Leave a Comment