=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রয়োজন মাত্র ২২ রান, বিশ্বের এক নম্বর ক্রিকেটার হয়ে উঠতে চলেছেন বিরাট কোহলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত (Team India)। ইতিমধ্যেই 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আর এই আসরে সকলের নজরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় মহাতারকা বিগত দিনগুলিতে একাধিক রেকর্ড গড়েছেন। তবে এবার বিরাটের হাতে ফের সুযোগ রয়েছে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়ে ওঠার। আসন্ন তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলি যদি আর মাত্র 22 রান করে ফেলতে পারেন তবে তিনি হয়ে উঠবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে 2000 রান সম্পূর্ণ করা বিশ্বের প্রথম ক্রিকেটার।

বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়ে ওঠার পথে বিরাট

এর আগে বিশ্বের একাধিক ক্রিকেট দলের বিরুদ্ধে নানান রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারের রেকর্ড গুণে শেষ করা যাবে না। এবার সেই বিরাটের হাতে রয়েছে বড় সুযোগ। আজ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে 38টি ম্যাচ খেলে 56 গড়ে 1978 রান করে ফেলেছেন বিরাট। সেক্ষেত্রে আর মাত্র 22 রান করে ফেলতে পারলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে 2000 রান সম্পূর্ণকারী বিশ্বের প্রথম খেলোয়াড় হয়ে উঠবেন কোহলি।

বলাই বাহুল্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করা প্লেয়ারদের তালিকায় বিরাটের পর দ্বিতীয় স্থানে নাম রয়েছে রিকি পন্টিংয়ের। তাঁর রানের সংখ্যা 1971। এছাড়াও তিন নম্বরে রয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। কিউই বাহিনীর বিরুদ্ধে ওয়ানডেতে তিনি করেছিলেন 1750 রান। এর পাশাপাশি চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং জয়সুরিয়া।

আরও পড়ুন: KKR-র অধিনায়ক হতে পারেন এই ভারতীয় ক্রিকেটার, পছন্দ করেন ভক্তরা

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে 78 রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন বিরাট কোহলি। তবে দ্বিতীয় ম্যাচে নেমেই আটকে যান তিনি। এদিন মাত্র, 7 রান করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে এত অল্প রান করেও এদিন রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তির রেকর্ড গুঁড়িয়ে দিয়েছিলেন 18 নম্বর জার্সি।

Leave a Comment