=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বড় উদ্যোগ বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে পৃথিবীর সবচেয়ে উঁচু সরস্বতীর মূর্তি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দু নির্যাতনের বাংলাদেশে (Bangladesh) এবার বড় উদ্যোগ। জানা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তৈরি হচ্ছে দেবী সরস্বতীর 30 ফুটের স্থায়ী মূর্তি। ঢাকা (Dhaka) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, এটিই বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী দেবী সরস্বতীর মূর্তি। সেই সূত্র ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লেখাতে পারে বলেই আশা করছেন কর্তৃপক্ষ। বৃহৎ দেবী প্রতিমা বসানোর লক্ষ্যে গতকাল অর্থাৎ রবিবারই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ থেকে শুরু করে অন্যান্য অধ্যাপক এবং পড়ুয়াদের উপস্থিতিতেই হয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন।

বড় উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের

বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, 30 ফুট উচ্চতার সরস্বতী দেবীর প্রতিমাটি তৈরি হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের পূর্বাংশে। আসলে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন ইউনিভার্সিটি প্রাঙ্গনে কিংবা ভেতরে একটি বড় দেবী সরস্বতীর স্থায়ী মূর্তি বাসানোর। এবার সেই দাবিতেই সাড়া দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত ঢাকা প্রশাসনের সহযোগিতায় এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল জানিয়েছেন, 30 ফুট উচ্চতার দেবী সরস্বতীর স্থায়ী মূর্তিটি নির্মাণ করা হয়ে গেলে সেটি হবে বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী সরস্বতীর মূর্তি। আর এর মধ্যে দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভূক্ত করা যায় কিনা সেই চেষ্টা চলছে। এর জন্য যা যা করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করেই আবেদন জানানো হবে বলে জানিয়েছেন দেবাশীষ বাবু।

আরও পড়ুন: তৃতীয় ওয়ানডের আগে ফের ধাক্কা খেলো নিউজিল্যান্ড, বাদ দুই দাপুটে ক্রিকেটার

গতকাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে হাজির হয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবিকে মান্যতা দিয়ে 30 ফুটের সরস্বতীর মূর্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সেই নির্মাণ কাজ শুরু করে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়ে গিয়েছে। এদিকে বহুদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

Leave a Comment