=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রাক্তন স্ত্রীর মামলায় বেকসুর খালাস, ‘সবকিছু করেছি’ বললেন মহম্মদ শামি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে পাপমুক্তি! প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের করা চেক প্রতারণা মামলায় বেকসুর খালাস হলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। বলাই বাহুল্য, ভারতীয় পেসারের বিরুদ্ধে 1 লাখ টাকার চেক প্রতারণা মামলা করেছিলেন হাসিন জাহান। যেই মামলার জন্য বারবার আদালতে হাজিরা দিতে হয়েছিল ভারতের অভিজ্ঞ ক্রিকেটারকে। এবার সেই মামলাতেই নির্দোষ প্রমাণিত হলেন ভারতীয় তারকা।

আদালতের নির্দেশে বেকসুর খালাস শামি

সালটা 2018। সে বছর 1 লাখ টাকার চেক প্রতারণা মামলা দায়ের করা হয়েছিল ভারতীয় দলের একসময়ের নিত্য সঙ্গীর বিরুদ্ধে। সেই মামলাতেই বারবার আদালতে হাজিরা দিতে হয়েছিল খেলোয়াড়কে। বুধবার নতুন করে আলিপুর হাইকোর্টে হাজিরা দেন শামি। কম বেশি সকলেই জানেন, খেলোয়াড়ের প্রাক্তন স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিলেন। এবার সেই মামলায় দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে বেকোসুর খালাস পেলেন শামি।

এমনিতেই ক্রিকেটে ব্যস্ত সিডিউল খেলোয়াড়ের। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে LSG-র হয়ে লড়াই করছেন তিনি। সে সব ব্যস্ততার মাঝেই আজ আলিপুর কোর্টে হাজির হন ভারতীয় তারকা। বেরোনোর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামি একেবারে খোলাখুলি বলেন, “আমি আগেই জানতাম এই মামলায় আমার পক্ষেই রায় যাবে। কারণ আমি কোনও দোষ করিনি। নির্দেশ মেনে যে টাকা দেওয়ার কথা ছিল সবটা আমি দিয়েছি। সবকিছু করেছি।”

অবশ্যই পড়ুন: ভারত এই জিনিস না দিলে বড়সড় ক্ষতির মুখে পড়বে নেপাল! বাঁচাবে দিল্লি?

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই মুহূর্তে প্রাক্তন স্ত্রী এবং মেয়ের খরচ বাবদ প্রত্যেক মাসে যথাক্রমে দেড় লাখ এবং আড়াই লাখ অর্থাৎ 4 লাখ টাকা দিতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারকে। কিন্তু তা সত্বেও খেলোয়াড়ের প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের অভিযোগ, যে অর্থ শামি দিচ্ছেন তাতে নাকি তাঁদের খরচ চলছে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অবশ্য পর্যবেক্ষণ ছিল, মা এবং মেয়ের সংসার চালানোর জন্য প্রতি মাসে 4 লাখ টাকা কি যথেষ্ট নয়?

Leave a Comment