=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রেমে ‘না’ বলতেই রাস্তার মাঝেই ছুরির কোপ! হাওড়ায় মৃত্যু দশম শ্রেণির নাবালিকা

প্রীতি পোদ্দার, কলকাতা: ভর সন্ধ্যায় ভয়ংকর ঘটনা ঘটল হাওড়ার (Howrah) আন্দুলে! প্রেম প্রত্যাখ্যান করায় রাগের বশে খটির বাজার চাঁদনিবাগান এলাকায় রাস্তার মাঝেই দশম শ্রেণির কিশোরীকে ছুরির কোপ (Stabbing A Girl) মারেন এক যুবক। তড়িঘড়ি স্থানীয়দের সহায়তায় গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না, রাতেই মৃত্যু হয় ওই নাবালিকার। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, গোটা ঘটনার তদন্তে নামল ডোমজুড় (Domjur) থানার পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে, হাওড়ার আন্দুলে। গতকাল, বুধবার, সন্ধ্যায় খটির বাজারের কাছে প্রকাশ্যে বছর ১৬-র দশম শ্রেণির ছাত্রী রিতিকা সামন্তর উপর চড়াও হন সমীর দাস নামে এক যুবক। আর তখনই তর্কাতর্কির মাঝেই ছুরি দিয়ে আচমকা কোপ মারেন সমীর। ভারসাম্য হারিয়ে সাইকেল থেকে পড়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই ছাত্রী। শেষে আশপাশের লোকজন ধরে ফেলেন অভিযুক্তকে এবং ডোমজুড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে ওই নাবালিকাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তাঁর।

প্রেম প্রত্যাখ্যান করার জন্যই খুন?

সূত্রের খবর, অভিযুক্ত যুবক সমীর দাস বীরভূমের বাসিন্দা তবে কর্মসূত্রে থাকেন হাওড়ায়। এবং রিতিকার বাড়ি আন্দুলের মহিয়াড়িতে। সে বলুহাটির গ্রাম্য হিতকরী গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর বাড়িতেই ভাড়া থাকতেন সমীর। পরিবারের অভিযোগ, সেই সময় থেকেই তাদের মেয়েকে উত্ত্যক্ত করতেন ওই যুবক। এমনকি ছাত্রীকে প্রেম নিবেদনও করেছিলেন। আর তাতে সায় না দেওয়ায় অশান্তি হয়েছিল। এমনকি ওই ভাড়াটিয়া যুবককে বাড়ি থেকে তাড়িয়ে দেন কিশোরীর মা। পরিবারের অভিযোগ, রাগের বশে প্রেমে প্রত্যাখ্যান হওয়ার জেরেই তাদের সন্তানকে খুন করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: হাওড়ায় আমূলের প্ল্যান্ট শিলান্যাস, দুই দিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ

প্রসঙ্গত, হাওড়ার এই খটির বাজারে যথেষ্ট ভিড় থাকে। এমন অবস্থায় ভর সন্ধ্যায় চোখের সামনে এমন নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গতকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আপাতত অভিযুক্তকে পাকড়াও করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Leave a Comment