=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফাইনালের আগে মেসিকে নিয়ে মুখ খুললেন অরূপ বিশ্বাস

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডিসেম্বরে শহরে পা পড়েছিল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির (Lionel Messi)। তবে লিওর আগমনটা শুভ হলেও প্রস্থানটা মোটেও শুভকর ছিল না। অন্তত কলকাতার জন্য তো নাই। যুবভারতীর বিশৃঙ্খলা বাংলার এক দীর্ঘ অন্ধকার অধ্যায় হয়ে থেকে যাবে। সে কারণে অবশ্য আন্তর্জাতিক মঞ্চে বেশ পরিচিতি পেয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। শুনতে হয়েছে মেসির বাল্যকালের বন্ধু কটাক্ষও! এবার সেই অরূপই বিশ্বকাপ ফাইনালের আগে মেসিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন!

লিওনেল মেসিকে নিয়ে বড় মন্তব্য অরূপ বিশ্বাসের

যুবভারতী কান্ডের পর নানা মহলে সমালোচনার শিকার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। ওই এক ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। মামলা করেছিলেন স্বয়ং মেসিকে ভারতে নিয়ে আসার নেপথ্যে মূল কারিগর শতদ্রু দত্ত। সেই ঘটনায় আদালতেও ছোটাছুটি করতে হয়েছে অরূপকে। সাংবাদিকরা সামনে পেলেই মেসিকে নিয়েই প্রশ্ন করেন তাঁকে। রবিবারও হল সেটাই।

গান্ধী মূর্তির পাদদেশে একুশে জুলাইয়ের প্রস্তুতি কেমন চলছে সেটা খতিয়ে দেখতে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেখানেই একপ্রকার অরূপকে ছেঁকে ধরেন সাংবাদিক বন্ধুরা। অরূপের উদ্দেশ্যে প্রশ্ন ছিল মেসিকে নিয়েই। বিশ্বকাপ কে জিতবে? প্রশ্নটা শুনেই অরূপ বিশ্বাস বললেন, “যে দল ভাল খেলবে, সেই দলই জিতবে। আমি কীভাবে বলব? আমি ব্রাজিলের সমর্থক। কিন্তু ব্রাজিল এখন নেই। ফাইনাল হবে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে। দুটোই ভাল দল। তবে যেই জিতুক খেলাটা বেশ উপভোগ্য হবে।”

অবশ্যই পড়ুন: মেসিদের বিশ্বকাপ ফাইনালের দিনই অনাথ আশ্রমের শিশুদের বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী

এদিন আর্জেন্টিনা প্রসঙ্গে বিস্তরে অরূপ বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা কতটা? প্রশ্নটা শুনেই খানিকটা বিরক্ত হয়ে যান প্রাক্তন মন্ত্রী! বলেন, “আমি কীভাবে বলব? আমি তো বিশেষজ্ঞ নই। আর আমি মাঠে খেলতেও নামছি না। তবে আমার মনে হয় মেসি গোল্ডেন বুট পাবে। কিন্তু কটা গোল করবে সেটা বলতে পারছি না।”

Leave a Comment