ফাইনালে স্পেনের বিরুদ্ধে এক ডজন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মেসির, রইল তালিকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2006 থেকে ক্রমাগত ব্যর্থতা সহ্য করতে করতে 2022 সালে দল আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন লিওলেন মেসি (Lionel Messi)। এবছরও একটানা দ্বিতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। লিওদের মুখোমুখি হবে শক্তিশালী স্পেন। আর সেই ম্যাচে জেতার পাশাপাশি একসাথে 12টি রেকর্ড গড়ার সুযোগ থাকবে আর্জেন্টিনার অধিনায়কের হাতে। কোন কোন রেকর্ড গড়ার সুযোগ পাবেন মেসি?

মেসির হাতে 11টি নতুন রেকর্ড গড়ার সুযোগ

প্রথম রেকর্ড

স্পেনের বিরুদ্ধে ফাইনালের দিন লিওনেল মেসির বয়স হবে 39 বছর 25 দিন। আজ পর্যন্ত সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে বিশ্বকাপের ফাইনালে খেলার নজির রয়েছে ইটালির দিনো জ়ফের। 40 বছর 133 বয়সকে পুঁজি করেই তিনি পশ্চিম জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নেমেছিলেন। তবে দিনো ছিলেন একজন গোলকিপার। ফলে, বিশ্বকাপের ফাইনালে 39 বছর 25 দিন বয়সে খেলার সাথে সাথেই সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপে খেলার নজির গর্বের লিও।

দ্বিতীয় রেকর্ড

আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার বড় নজির গড়তে চলেছেন মেসি। সেই সূত্র ধরেই তিনি ছাপিয়ে যাবেন দিয়েগো মারাদোনাকেও।

তৃতীয় রেকর্ড

স্পেনের বিরুদ্ধে মাঠে নামার সাথে সাথেই মেসি বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি ফুটবল বিশ্বকাপ ফাইনালে খেলার নজির গড়বেন। এই নজির রয়েছে শুধুমাত্র ব্রাজিলের কাফুর।

চতুর্থ রেকর্ড

দুবার বিশ্বকাপ জয়ের নজির গড়েছেন বিশ্বের বেশ কয়েকজন ফুটবলার। তবে এ বছর আর্জেন্টিনা যদি ফাইনালে জিতে যায় সেক্ষেত্রে প্রথম অধিনায়ক হিসেবে পরপর দুটি বিশ্বকাপ জেতার নজির গড়বেন লিওনেল মেসি।

পঞ্চম রেকর্ড

আজ পর্যন্ত এবারের বিশ্বকাপে মোট আটটি গোল করেছেন লিওনেল মেসি। ফাইনালের মঞ্চে গোল করতে পারলে লিওনেল মেসি হয়ে উঠবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ফুটবলার যিনি বিশ্বকাপের ফাইনালেও গোল করলেন। আপাতত এই রেকর্ড রয়েছে সুইডেনের নিলস লিডহোমের দখলে।

ষষ্ঠ রেকর্ড

স্পেনের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে লিওনেল মেসি যদি গোল করতে পারেন তবে তিনি আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হয়ে উঠবেন। সুযোগ থাকবে গিলেরমো স্ট্যাবিলের 96 বছরের 8টি গোলের রেকর্ড ছাপিয়ে যাওয়ার।

অবশ্যই পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে ভালো খবর! দেখুন আজকের রেট

সপ্তম রেকর্ড

লিওনেল মেসি যদি বিশ্বকাপের ফাইনালে আরও দুটি গোল করে ফেলেন সেক্ষেত্রে তিনি হয়ে উঠবেন বিশ্বের চতুর্থ এবং ইউরোপের বাইরে প্রথম ফুটবলার যিনি একটা বিশ্বকাপে 10 বা তার বেশি গোল করেছেন। যদিও এখনও পর্যন্ত এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে ফ্রান্সের জাস্ট ফতেঁর নামে। 1958 তে 13টি গোল করেছিলেন তিনি।

অষ্টম রেকর্ড

বিশ্বকাপের ফাইনালে মেসি গোল করতে পারলে বিশ্বের ষষ্ঠ ফুটবলার হিসেবে পরপর দুটি বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করতে পারবেন লিওনেল মেসি। এর আগে গত ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে দুটি গোল করেছিলেন তিনি।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডে তৃতীয় ওয়ানডে হতে পারে রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ, শর্মাকে আর চায় না BCCI!

বাকি রেকর্ড

লিওনেল মেসি ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে জেতাতে পারলে বিশ্বের প্রথম ফুটবলার ও বিশ্ব চ্যাম্পিয়ন দলের ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি গোল করার নজির গড়বেন লিও। একই সাথে 2022 বিশ্বকাপের দুই গোলের পর এ বিশ্বকাপে যদি তিনি আরও দুটি গোল করতে পারেন তবে তিনি ছুঁয়ে ফেলবেন এমবাপের 4 গোলের রেকর্ড।

এছাড়াও আর্জেন্টিনা এ বছর বিশ্বকাপ জিতে গেলে লিওনেল মেসি সবচেয়ে বয়স্কতম ফুটবলার হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের নজির গড়বেন। সবচেয়ে বড় কথা, লিও যদি ফাইনালের মঞ্চে আরও দুটি গোল অ্যাসিস্ট করে ফেলতে পারেন তবে তিনি হয়ে উঠবেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার যিনি এক টুর্নামেন্টে 6টি গোল অ্যাসিস্ট করেছেন।

Leave a Comment