=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন মামলায়? চড়ল পারদ

আনিষা চৌধুরী, কলকাতা: বিলবোর্ড-কাণ্ডে (Billboard Case) নোটিশ দিতে অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে পৌঁছল পুলিশ (Police)। কিন্তু বাড়িতে কেউ নোটিশ গ্রহণ না করায় শেষ পর্যন্ত ফিরে যেতে হল শেক্সপিয়র সরণি থানার আধিকারিকদের। সূত্রের খবর, নোটিশ দিতে গেলেও তা রিসিভ করার মতো কেউ বাড়িতে ছিলেন না।

ঠিক কী ঘটলো পুলিশের সঙ্গে?

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দফতরের ছাদে থাকা বিলবোর্ড সরানোকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। কলকাতা পুরসভার কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে ওই হোর্ডিং খুলতে গেলে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগ ওঠে। পরিস্থিতি ঘিরে একাধিক FIR দায়ের করা হয়। মামলায় অভিষেক ব্যানার্জি-সহ তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর নাম উঠে আসে।

এর আগে এই মামলাতেই অভিষেককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তিনি নির্দিষ্ট দিনে থানায় হাজির হয়ে দীর্ঘক্ষণ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। ওই ঘটনায় পুলিশের অভিযোগ ছিল, বিলবোর্ড সরানোর সময় সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া এবং পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছিল। যদিও তৃণমূলের তরফে পাল্টা পুলিশি হয়রানির অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন: মটন বিরিয়ানি খাচ্ছে গণেশ? হিন্দু দেব-দেবীর ছবি নিয়ে ছেলেখেলা! বিক্ষোভ ডায়মন্ড প্লাজায়

এবার সেই মামলাতেই ফের নোটিশ দিতে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তবে নোটিশটি শেষ পর্যন্ত কারও হাতে তুলে দিতে না পেরে বাড়ি থেকেই ফিরে যেতে হয়েছে তাদের।

Leave a Comment