=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের নিম্নচাপের আশঙ্কা! কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ ভরা শ্রাবণ মাসে গরমে নাজেহাল অবস্থা সকলের। বাইরে বেরনোর আগেই দরদর করে ঘামতে হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীকে। বৃষ্টি যেন কর্পূরের মতো উবে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বৃষ্টির কি তবে ইতি হল? উত্তর হল না। কারণ আলিপুর আবহাওয়া দফতর অন্য কথাই জানাচ্ছে। হাওয়া অফিসের মতে, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ফের একবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘূর্ণাবর্ত তো রয়েইছেই। আজ মঙ্গলবার থেকে নতুন করে ঝড় বৃষ্টির সম্মুখীন হবেন বাংলার মানুষ। ফলে গরম আবহাওয়া দেখে এখনই ভেঙে পড়ার কিছু হয়নি। আপনিও যদি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, হুগলী, নদীয়া সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা তো কখনও মাঝারি কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে খবর।

সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে বিহারের, দাতিয়া, উত্তর মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানরত লঘুচাপ এলাকার কেন্দ্র, ডালটনগঞ্জ, দীঘা হয়ে সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে এবং গভীর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত। এছাড়াও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর অবস্থানরত ঊর্ধ্ববায়ুর ঘূর্ণাবর্তটি বজায় রয়েছে এবং এটি গভীর সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতার সঙ্গে সঙ্গে এটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর প্রভাবে, একই অঞ্চলে আগামী ১২ আগস্ট নাগাদ একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বিশেষ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতে তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন আগামীকাল অর্থাৎ বুধবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলায়। অপরদিকে উত্তরবঙ্গে এদিনও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Leave a Comment