বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রফিডেন্ট ফান্ডে (Provident Fund) নিজেদের কষ্টার্জিত অর্থ জমিয়েও প্রয়োজনের সময় তা তোলার ক্ষেত্রে অনেক ঝক্কি পোহাতে হয় গ্রাহকদের। এবার সেসবই অতীত হতে চলেছে। কর্মচারী ভবিষ্য নিধি সংস্থা বা EPFO এবার তাদের প্রায় 34 কোটি গ্রাহকের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে। পেটিএম, ফোন পে বা গুগল পে নয়, বরং এবার থেকে একটি মাত্র অ্যাপের মাধ্যমেই একেবারে সহজে তৎক্ষণাৎ নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিতে পারবেন গ্রাহকরা। কিন্তু কোন অ্যাপ?
এই অ্যাপ থেকে দরকার পড়লেই তোলা যাবে PF-র টাকা!
বর্তমান সময়ে দাঁড়িয়ে, গ্রাহককে নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে হলে প্রথমে EPFO সিস্টেমের মাধ্যমে অনলাইনে একটি আবেদনপত্র জমা দিতে হয়। পরবর্তীতে সেই আবেদনপত্র অনুমোদিত হলে নির্দিষ্ট ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে টাকা পাঠানো হয় নিবন্ধিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে। তারপরই ব্যাঙ্কে গিয়ে সেই অর্থ তুলতে পারেন গ্রাহক। তবে এবার সেই প্রক্রিয়া আগের তুলনায় অনেকটাই দ্রুত হতে চলেছে।
EPFO তাদের ডিজিটাল পরিকাঠামোয় আমূল পরিবর্তন এনেছে। গ্রাহকরা যাতে তাঁদের গচ্ছিত অর্থ নির্ঝঞ্ঝাটে তুলে নিতে পারেন সেজন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে হাত মিলিয়েছে EPFO। এর ফলে শিক্ষা, চিকিৎসা বা জরুরী পরিস্থিতিতে UPI যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে PF এর টাকা পেয়ে যাবেন গ্রাহকরা। আর সেই সুবিধা পাওয়া যাবে BHIM UPI অ্যাপের মাধ্যমে। ভারতের নিজস্ব এই প্ল্যাটফর্ম থেকেই এবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন কর্মীরা!
EPFO এর কয়েকজন আধিকারিক জানিয়েছেন, সরাসরি UPI এর মাধ্যমে BHIM UPI এর দৌলতে PF এর টাকা তোলার সুবিধা থাকলেও এই সুবিধার অপব্যবহার যাতে না হয় সেজন্য টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বা ক্যাপ আরোপ করা হতে পারে সংস্থার তরফে। তবে জানিয়ে রাখা ভাল, UPI লেনদেনের উপর যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু বিধি-নিষেধ রয়েছে, ফলে প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা UPI এর মাধ্যমে তোলা যাবে না। মনে করা হচ্ছে, বর্তমানে BHIM অ্যাপের মাধ্যমে বর্তমানে টাকা তোলা গেলেও আগামী দিনে PF এর টাকা তোলার জন্য নির্দিষ্ট অ্যাপ লঞ্চ করতে পারে EPFO।
অবশ্যই পড়ুন: ফের নিম্নচাপের আশঙ্কা! কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়া
কীভাবে BHIM অ্যাপের মাধ্যমে PF এর টাকা তুলবেন?
BHIM UPI এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে চাইলে প্রথমে গ্রাহকদের UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সক্রিয় রাখতে হবে। একই সাথে, আধার, প্যান ও ব্যাঙ্কের KYC পুরোপুরি আপডেট থাকা জরুরি। পাশাপশি নিবন্ধিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই UPI এর সাথে যুক্ত থাকতে হবে। টাকা তোলার জন্য নিয়ম মেনে EPFO পোর্টালে PF এর আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন যাচাই করার পর অনুমোদন দেওয়া হলে PF এর নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠানো হবে UPI এর সাথে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেখান থেকেই BHIM অ্যাপের মাধ্যমে টাকা ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে না আপনি।