=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের বন্ধ হল শতাব্দী প্রাচীন শ্রীরামপুর তিন নম্বর রুটের বাস, কারণ কী?

অনন্যা সরকার, হুগলি: শ্রীরামপুরের ঐতিহাসিক ৩ নম্বর রুটের বাস (Route 3 bus) পরিষেবা আবারও হল বন্ধ। ১৯২৮ সালে চালু হওয়া হুগলির শ্রীরামপুর থেকে কলকাতার বাগবাজার/সল্টলেক করুণাময়ীগামী এই বাস পরিষেবা শতবর্ষ পূর্তির কয়েকবছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। তবে বছর খানেক আগে নতুন রূপে এই সাবেক রুটে আরও একবার চলতে শুরু করে বাস। কিন্তু এখন শোনা যাচ্ছে আবারও শ্রীরামপুরের ৩ রুটে আর বাস চালাতে চাইছেন না বাস মালিকরা। কিন্তু কেন? আসুন জেনে নিই আসল কারণটা। 

শ্রীরামপুরের ঐতিহাসিক তিন নম্বর রুটের বাস পুনরায় বন্ধ 

৩ নম্বর রুটটি যাত্রীর অভাবে ও ১৫ বছরের বেশি পুরনো গাড়ি চলাচলে সরকারি নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এক বাস মালিকের উদ্যোগে নতুন রূপ নিয়ে এই রুট আবার ফিরে আসে। গত বছর উল্টো রথের দিন একটি বাস দিয়ে উত্তরপাড়ার ব্যবসায়ী রাজু সামন্ত এই রুটকে পুনরুজ্জীবিত করেন। শ্রীরামপুরে থেকে সল্টলেক এসডিএফ/করুণাময়ী যাতায়াত করা শুরু করে এই বাস। ভাড়া ছিল ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রাচীন রুটের বাস। 

আরও পড়ুন: রাতের কলকাতায় বাস বাড়াচ্ছে সরকার, কোন কোন রুটে রাতভর পাবেন পরিষেবা?

কারণ জানিয়েছেন বাস মালিক নিজেই। তিনি বলেন, ৩ নম্বর রুটে বাস চালাতে খুবই সমস্যা হচ্ছে। বিধাননগর ও দক্ষিণেশ্বরের ট্রাফিক পুলিশের হয়রানির স্বীকার হচ্ছেন চালকরা। একের পর এক কেস দেওয়া হচ্ছে। অত্যধিক ফাইন আদায় করা হচ্ছে অযথা। এভাবে রাস্তায় বাস চালানো সম্ভব হচ্ছে না বলেই অভিযোগ করেছেন বাস মালিক। এই সমস্যার দ্রুত সমাধান করলে আবার বাস চালু করা হবে বলে যাত্রীদের উদ্দেশ্যে আশ্বাস দিয়েছেন বাস মালিক। 

আরও পড়ুন: SIR-এ নাম বাদ গেলেই বন্ধ হবে রেশন? বড় রায় কলকাতা হাইকোর্টের

১৯২৮ নাগাদ শ্রীরামপুর থেকে রেলের সহযোগিতায় ও স্থানীয় বিশিষ্টজনের উদ্যেগে এই ৩ নম্বর রুটটি চালু হয়। এই বাস পরিষেবা শ্রীরামপুর থেকে বালিখাল, তারপর ডানলপ এবং পরবর্তীতে বাগবাজার ও সল্টলেক করুণাময়ী পর্যন্ত প্রসারিত হয়। এই রুটে এক সময় প্রায় ৭০টির মতো বাস চলতো। পরে অটো, টোটোর প্রতিযোগিতার কারণে বন্ধ হয়ে যায় এই রুট। গতবছর নব কলেবরে চালু হলেও এখন আবার সমস্যার মুখে ঐতিহ্যবাহী ৩ নম্বর বাস রুট।

Leave a Comment