=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘বকেয়া DA ছিল প্রায় ২৩,০০০ কোটি!’ মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও হিসেব নিয়ে বিস্ফোরক দাবি

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি পশ্চিমবঙ্গের সরকারি কর্মী? এখনও বকেয়া ডিএ (DA Arrears) পাননি? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ, পে কমিশন নিয়ে বড় মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, চলতি নভেম্বর মাসের মধ্যে রাজ্য সরকারি, পেনশনভোগীদের যে বকেয়া বাকি আছে সেটা মিটিয়ে দেওয়া হবে। ১২,০০০ কোটি টাকার মতো হিসেব দেখানো হয়েছে যার মধ্যে ৮০০০ কোটি টাকার কমবেশি দিয়েছে। যদিও এই নিয়ে ফের প্রশ্ন তুললেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। তিনি জানালেন, সরকারি হিসেব এবং আসল হিসেবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

নভেম্বরের মধ্যে বকেয়া মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর!

বকেয়া ডিএ ইস্যুতে নতুন করে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখপাধ্যায়। সরকার (Government of West Bengal) বলেছে ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫-র বকেয়া মেটানোর ঘোষণা করেছে। এদিকে মলয় মুখোপাধ্যায় বলেছেন,’ সর্বোচ্চ আদালতে সরকারি কর্মী এবং পেনশনারদের ২০১৫ অবধি যে হিসেব দেওয়া হয়েছিল সেখানে বকেয়ার অঙ্ক ছিল প্রায় ২৩,০০০ কোটি টাকা। AICPI অনুযায়ীই কিন্তু এক সময়ে হিসেবটা বেশি করে দেখানো হয়েছিল। সরকার সহানুভূতি চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে।’

বড় মন্তব্য সরকারি কর্মীর

তিনি আরও বলেন, ‘AICPI অনুযায়ী কিন্তু আমরা ডিএ-টা পাইনি। এই বিষয়ে আমাদের অবমাননা মামলা দায়ের করা রয়েছে। আগামী ২৯ জানুয়ারি, ২০২৭-এ আবারও মামলা আছে।’ তিনি জানান, আগামী ১৪ ডিসেম্বর মাননীয়া ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে সরকারি কর্মীদের বৈঠক আছে। মলয়বাবু জানান, ‘কেএমসি এলাকায় বসবাসকারী যেসকল পেনশনভোগীরা বকেয়া ডিএ-টা পাওয়ার কথা তাঁরা এখনও কিন্তু পাননি। ইন্দু মালহোত্রার কমিটির কথা মতোই অর্থাৎ সরকার কমিটিকে জানিয়েছে যে প্রায় ১৬,০০০-র মতো কর্মী বকেয়া পাননি।’

আরও পড়ুনঃ বেতন-মজুরি খাতে ৭৫% পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি নবান্নর, বড় খবর সরকারি কর্মীদের জন্য

উল্লেখ্য, কেএমসি এলাকায় ৪২,০০০ হাজার মতো পেনশনার আছেন। গত ১০ অক্টোবরের হিসেব অনুযায়ী অনেকেই টাকা পাননি। তবে মাঝের সময়ে হয়তো অনেকেই টাকা পেয়ে থাকবেন বলে আশাবাদী মলয় মুখোপাধ্যায়। তিনি জানান, ‘অক্টোবর মাসে এই বিষয়ে সরকারকে আমরা চিঠি দিয়েছি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন নভেম্বরের মধ্যে সকলের টাকা মিটিয়ে দেবেন।’

Leave a Comment