=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘রামায়ণ’ থেকে পাওয়া ৬ কোটি টাকা ক্যান্সার রোগীদের দান করলেন বিবেক ওবেরয়

সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিলিজ করেছে রামায়ণ পার্ট ১ (Ramayana Part 1)। আর রিলিজ হওয়ার প্রথম দিনই সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলে দিয়েছে। কলাকুশলীদের অভিনয়, দৃশ্য, প্রেক্ষাপট নিয়ে একদম উত্তেজনায় টগবগ করে ফুটছেন সকলে। অনেকেই অপেক্ষা করছেন কবে রবিবার আসবে আর সবাই মিলে সিনেমাটি বড় পর্দায় দেখবেন। তবে এতকিছুর মাঝেই নতুন করে শিরোনামে উঠে এলেন অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi)। মানবিকতার পরিচয় দিয়ে নিজের পারিশ্রমিক ৬ কোটি টাকা দান করলেন অভিনেতা।

ক্যান্সার রোগীদের জন্য ৬ কোটি টাকা দান করলেন বিবেক ওবেরয়

বিবেক ওবেরয় যে কাজটি করেছেন তা সকলের মন ছুঁয়ে গিয়েছে। বলিউড অভিনেতা নীতেশ তিওয়ারি-এর সিনেমা ‘রামায়ণ’ থেকে পাওয়া সমস্ত পারিশ্রমিক গরীব এবং ক্যান্সার আক্রান্ত (Cancer Patients) শিশুদের চিকিৎসার জন্য দান করেছেন। জানা যাচ্ছে, এই পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। বিবেক ওবেরয়ের এই ভালো উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা করা হচ্ছে।

নতুন ছবিতে রাবণের ভাই বিভীষণের ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন বিবেক। জানলে অবাক হবেন, বিবেক ওবেরয় নিজেই ছবিটির প্রযোজক নমিত মালহোত্রাকে অনুরোধ করেন যেন তিনি তাঁর পুরো পারিশ্রমিক তাঁকে দিয়ে দেন তাড়াতাড়ি। এরপর সেই ৬ কোটি টাকা সরাসরি ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দান করে দেন অভিনেতা। এখানেই থেমে না থেকে, নিজের ৫০তম জন্মদিনে তিনি ঘোষণা করেন যে, তিনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত ৫০ জন দরিদ্র শিশুর সম্পূর্ণ চিকিৎসার খরচ গ্রহণ করবেন। নিজের জীবনের একটি বিশেষ দিনকে এমন মহান সমাজসেবার কাজে ব্যবহার করে তিনি বহু দরিদ্র পরিবারের জীবনে নতুন আলো এনেছেন।

আরও পড়ুন: অভিষেকের জন্মদিনে কালীঘাটে রণক্ষেত্র, রাতভর সংঘর্ষে আহত ৭

কী বলেছেন অভিনেতা?

এই উপলক্ষে বিবেক ওবেরয় বলেন, ‘আমি এই অর্থ এমন একটি মহৎ উদ্দেশ্যে দান করার সিদ্ধান্ত নিয়েছি, যা আমি বিশ্বাস করি। ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এই অর্থ ব্যবহৃত হতে দেখার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই চলচ্চিত্র থেকে এক টাকাও নেব না।’ বিশ্ব মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা বৃদ্ধিতে ‘রামায়ণ’ যেভাবে রূপ নিচ্ছে, তারও তিনি প্রশংসা করেন।

Leave a Comment