=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বছরে বাঁচবে ১ কোটি টাকার বিদ্যুৎ, শেষ হল দক্ষিণেশ্বর মেট্রোর ৩ বছরের কাজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বছরজুড়েই কলকাতা মেট্রোয় চলে টুকিটাকি কাজ। তবে এবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে করা হল বড় বদল। দীর্ঘ চার দশক পর অবশেষে বদলে গেল মেট্রোর কাঠামো। জানা যাচ্ছে, প্রায় তিন বছর ধরে চলা কাজের সমাপ্তি ঘটেছে শেষমেষ। ইস্পাত সরিয়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইনে বসানো হয়েছে অ্যালুমিনিয়াম থার্ড রেল। এক কথায়, পুরনো ইস্পাতের থার্ড রেল বদলের সাথে সাথে মেট্রো লাইনের চেহারাও পাল্টে দিল কর্তৃপক্ষ।

তিন বছরের কর্মযজ্ঞ শেষ হল

মেট্রোরেল সূত্রে খবর, ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অংশে তিন বছর ধরে ধাপে ধাপে চলছিল ইস্পাতের থার্ড রেল সরানোর কাজ। অবশেষে সেই পুরনো ধাতব পদার্থ সরিয়ে সেখানে বসানো হল অ্যালুমিনিয়ামের থার্ড রেল। মেট্রোর ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, লাগাতার তিন বছর বা তারও বেশি সময় ধরে দুই দফায় কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলেছে কাজ।

রেলের তরফে জানানো হয়েছে, দীর্ঘ তিনটে বছর ধরে পুরনো ইস্পাতের থার্ড রেল সরিয়ে অবশেষে গোটা করিডোরটাকেই অ্যালুমিয়ামে মুড়ে ফেলা গিয়েছে। জানা যায়, প্রথম দফায় মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশন থেকে দমদম পর্যন্ত হয়েছে কাজ। এরপর দ্বিতীয় দফায় উত্তম কুমার স্টেশনের বিপরীত প্রান্ত থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত এই কাজ সম্পন্ন হয়েছে। মূলত পর্যায়ক্রমিকভাবে প্রতিদিন 200 মিটার করে মেট্রোরেলের থার্ড রেল বদলের কাজ করেছিলেন ইঞ্জিনিয়াররা।

 

অবশ্যই পড়ুন: ISL জিতিয়েও ইস্টবেঙ্গল ছাড়তে হবে অস্কারকে? কী সিদ্ধান্ত নেওয়া হল মিটিংয়ে?

অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসিয়ে সাশ্রয় করা যাবে বিদ্যুৎ

মেট্রো কর্তাদের দাবি, ইঞ্জিনিয়ারদের হাত ধরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ইস্পাতের থার্ড রেল সরিয়ে যে নতুন আল্যুমিনিয়ামের থার্ড রেল বসানো হয়েছে তাতে আগামীতে তুলনামূলকভাবে দ্রুত গতিতে চলতে পারবে মেট্রো। এর ফলে যেমন সময় কম লাগবে তেমনই অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহার করায় 84 শতাংশ পর্যন্ত বিদ্যুৎ অপচয় বন্ধ হবে। ফলে প্রত্যেক বছরে 1 কোটি টাকা বা তারও বেশি মূল্যের বিদ্যুৎ বাঁচানো যাবে। তাতে বাঁচবে রেলের অর্থ।

Leave a Comment