=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ISL জিতিয়েও ইস্টবেঙ্গল ছাড়তে হবে অস্কারকে? কী সিদ্ধান্ত নেওয়া হল মিটিংয়ে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ লড়াই, অপমান এবং কুৎসা সহ্য করে শেষ পর্যন্ত নিজেদের প্রথম ISL কাপটা ঘরে তুলেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। আর গোটা সাফল্যটা যাঁর হাত ধরে এসেছে তিনি হলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। মাঝে শোনা গিয়েছিল, এবারের ইন্ডিয়ান সুপার লিগ শেষ হয়ে গেলেই লাল হলুদের প্রধান কোচের পদ থেকে সরে যাবেন অস্কার। তবে ইন্টার কাশীকে হারিয়ে দল চ্যাম্পিয়ন হতেই খানিকটা মত বদলেছিল ইস্টবেঙ্গলের হেডস্যারের। বলেছিলেন, তিনি ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তাদের সাথে আলোচনায় বসতে রাজি। রাখা হলে থেকে যাবেন। তবে এবার শোনা যাচ্ছে, হয়তো অস্কারকে ছেড়ে দিয়ে ভাল কাউকে দলে আনবে ম্যানেজমেন্ট।

ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না অস্কার?

বৃহস্পতিবার সন্ধ্যায় ইমামি হাউসে হল ইস্টবেঙ্গল এফসির বোর্ড মিটিং। অনেকেই আশা করেছিলেন, অস্কার ব্রুজোর ভাগ্য নির্ধারণ করা হতে পারে এই মিটিং এ। তবে তেমনটা হলো না। এখনই, দলের ফুটবলার থেকে শুরু করে হেড কোচদের নিয়ে স্পষ্টভাবে কিছু জানাতে চাইছে না লাল হলুদে লগ্নিকারী সংস্থা। এদিকে মিটিং শেষে ইস্টবেঙ্গলের শীর্ষর কর্তা দেবব্রত সরকার পরিষ্কারভাবে জানালেন, ” 22 বছর পর স্বপ্ন পূরণ। আমরা ISL জিতেছি সেটাই উদযাপনের জন্য বোর্ডের সমস্ত সদস্যরা একত্রিত হয়েছিলাম। সামনে AFC কাপ রয়েছে। সেখানেও জিততে হবে।”

এদিন দলের পরবর্তী লক্ষ্য নিয়ে কথা বললেও ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে অস্কারকেই রাখা হচ্ছে নাকি অন্য কোনও বিকল্প মুখকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে কিছুই জানাননি তিনি। তবে গোটা বিষয়টা পরিষ্কার না হলেও ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী সংস্থা ইমামির কর্তারা ঠারেঠোরে বুঝিয়ে দিলেন, অস্কার নয় বরং আগামী দিনের সাফল্যের ধারা অব্যাহত রাখতে নতুন এবং দক্ষ কোচ চাইছেন তাঁরা।

অবশ্যই পড়ুন: উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা! নির্মীয়মাণ ব্রিজ ভেঙে মৃত অন্তত পাঁচ

ইমামির তরফে বলা হল, “দলকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই ভাল কোচের প্রয়োজন। তবে অস্কারকে নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। যদি পরের সিজনে ISL ঠিকঠাক ভাবে আয়োজন করা যায় তবেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আগে এই বিষয়টা নিশ্চিত হওয়া প্রয়োজন।” সব মিলিয়ে বলাই যায়, ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী মরসুম নিয়ে এই মুহূর্তে যেহেতু ব্যাপক অনিশ্চয়তা রয়েছে ফলে সেই অনিশ্চয়তা কাটিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরই লাল হলুদের ফুটবলার এবং কোচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইমামি।

Leave a Comment