সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৬ অক্টোবর, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। আজকের এই নতুন ভোরের আলোয় আপনার ভাগ্য আপনার পাশে থাকবে কিনা তা নিয়ে মনে কৌতূহল থাকা খুবই স্বাভাবিক। তবে প্রতিটি নতুন দিন আমাদের জীবনে নতুন কোনও সম্ভাবনা বা চ্যালেঞ্জ নিয়ে আসে। আজকের গ্রহ-নক্ষত্রের অবস্থান আপনার আর্থিক পরিস্থিতি, কর্মজীবন, প্রেম-ভালবাসা বা স্বাস্থ্যের উপর ঠিক কেমন প্রভাব ফেলবে? কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের আজ ব্যবসায় রয়েছে বিপুল লাভের যোগ? আবার কাউকে হয়তো তা পা ফেলতে হবে সাবধানে। মেষ থেকে মীন, এই ১২টি রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে তা জেনে নিন দৈনিক রাশিফল (Daily Horoscope) প্রতিবেদনের মাধ্যমেই।
মেষ রাশির আজকের রাশিফল
উচ্চ রক্তচাপের রোগীদের আজ বিশেষ যত্ন নেওয়া উচিত এবং ওষুধ গ্রহণ করা উচিত। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। বড় ব্যবসায়ীদের আজ বিচক্ষণতার সঙ্গে অর্থ বিনিয়োগ করলে লাভ হতে পারে। আজ কোনও পার্টির পরিকল্পনা করে থাকলে সেরা বন্ধুদের আমন্ত্রণ জানানো উচিত। কর্মক্ষেত্রের কিছু সমস্যার পর দিনের বেলায় আপনি ইতিবাচকতার সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি লাভের জন্য ১৫ থেকে ২০ মিনিট চাঁদের আলোয় বসে থাকুন।
বৃষ রাশি
আজ আপনার রাগ পরিবারের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। বাড়ির বাইরে কাজ বা পড়াশোনা করতে গেলে অর্থ বা সময় নষ্ট করে এমন বন্ধুদের থেকে দূরে থাকতে হবে। আজ আপনার বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই সকলের মতামত নেওয়ার চেষ্টা করুন। কথা বলার সময় সতর্ক থাকুন, বিশেষ করে কর্মক্ষেত্রে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো। জীবনসঙ্গী আজ আপনাকে ভালো খবর শোনাতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে তুলসী পাতা খাওয়ার চেষ্টা করুন।
মিথুন রাশি
আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আপনি লাভবান হতে পারবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি করার জন্য দিনটি ভালো। ভবিষ্যতের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন। তবে সন্ধ্যাবেলা আপনার বাড়িতে কোনও দূর সম্পর্কের আত্মীয় আসতে পারে। জীবনসঙ্গী আজ আপনার সঙ্গে হাসিখুশি ভাবে দিনটি কাটাবে। দাম্পত্য জীবনের পরিকল্পনায় আপনার সাহায্য করা উচিত। আজ পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য খাবারে জাফরান ব্যবহার করার চেষ্টা করুন।
কর্কট রাশি
অতিরিক্ত খাওয়া বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার পরিহার করা উচিত। আর্থিক অসুবিধা এড়াতে আজ আপনার বাজেট থেকে বিচ্যুত হওয়া চলবে না। মিষ্টি হাসি দিয়ে প্রেমিকের দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারেন। কোনও গোপন শত্রু আজ আপনাকে ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করবে। যোগাযোগ দক্ষতা উন্নত হবে। দিনটি বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না এবং স্বাস্থ্য ভালো থাকবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: সবদিক থেকে উন্নতি লাভের জন্য টিয়া পাখিকে কাঁচা লঙ্কা খাওয়ানোর চেষ্টা করুন।
সিংহ রাশি
দীর্ঘদিনের শারীরিক সমস্যায় উন্নতি হতে পারে। আজ ভাই বা বোনের সাহায্যে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপে থাকলে আজ নিকট আত্মীয় বা বন্ধুদের সঙ্গে কথা বলা উচিত। জীবনে ভালোবাসার সম্পর্ক আরও উন্নত হবে। আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা পরীক্ষা হতে পারে। কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য আপনাকে আপনার প্রচেষ্টার উপর মনোযোগ বজায় রাখতে হবে। লোকে আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে চিন্তা করা উচিত নয়। জীবনসঙ্গী আজ আপনার সঙ্গে দিনটি হাসিখুশি ভাবে কাটাবে।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য বাড়িতে ময়ূরের পালক রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ হাসি আপনার জন্য কাজে আসবে। ঋণ নেওয়া ব্যক্তিদের আজ উপেক্ষা করা উচিত। জীবনে পরিবারের সদস্যরা বিশেষ গুরুত্ব রাখবে। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য দিনটি ভালো। আজ ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ইতিবাচক। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। পুরনো বিনিয়োগ থেকে আজ লোকসানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক এবং ধর্মীয় সমাবেশের জন্য আজকের দিনটি চমৎকার। তবে আর্থিক ক্ষতি হতে পারে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে বাড়ির লোহা, রুপোর জিনিসপত্র এবং বাসমতি চাল রাখার চেষ্টা করুন।
তুলা রাশি
আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজের গতি বজায় রাখা উচিত। ভ্রমণ আপনাকে ক্লান্ত বা মানসিক চাপে ফেলতে পারে। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ ভালবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ নিজের জন্য সময় বের করতে পারবেন না। জীবনসঙ্গীর সাথে আজ রোমান্টিক মুহূর্ত কাটাতে পারেন। দিনটিকে বিশেষ করে তোলার জন্য কিছু পরিকল্পনা করা উচিত। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ সাফল্যের পথে যেগুলি বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলি কাটিয়ে উঠতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার লক্ষ্যে দুধের সাথে হলুদ মিশিয়ে পান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
সতেজ বোধ করার জন্য আজ ভালোভাবে বিশ্রাম নেওয়া উচিত। জীবনকে মসৃণভাবে চালাতে চাইলে আর্থিক প্রবাহের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রিয়জনদের সাথে উপহার বিনিময়ের জন্য আজকের দিনটি ভালো। সতর্ক থাকার চেষ্টা করতে হবে। প্রিয়জন আপনাকে রোমান্টিক ভাবে তোষামোদ করার চেষ্টা করতে পারে। আজ আতঙ্কিত হয়ে কোনও পরিস্থিতি থেকে পালিয়ে গেলে আপনারই সমস্যা হবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। বিবাহিত জীবনের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে বিবাহের মতো কোনও শুভ অনুষ্ঠানে সাহায্য করার চেষ্টা করুন।
ধনু রাশি
বন্ধুরা আপনাকে বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে যে আপনার চিন্তাভাবনার উপর ফেলে। টাকা জমানোর কৌশল শিখতে পারেন এবং টাকা সঞ্চয় করতে পারবেন। আজ প্রেমে পড়ার সুযোগ হাতছাড়া করবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারার আগেই আজ জমে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। ভ্রমণ আপনার জন্য উপকারে আসবে। দীর্ঘদিন পর আপনি আপনার জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য কেতুর দ্বাদশ নাম জপ করার চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বিনোদনের জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। নাতি-নাতনিরা আজ আপনাকে আনন্দ দিতে পারে। ডেটে গেলে বিতর্কিত বিষয় উত্থাপন করা থেকে বিরত থাকুন। আজ বড় ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পারেন এবং সেখান থেকে লাভবান হতে পারেন। অবসর সময়কে ভালোভাবে কাজে লাগাতে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে আজ দুধের সাথে হলুদ মিশিয়ে পান করুন।
কুম্ভ রাশি
আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। খরচের অপ্রত্যাশিত বৃদ্ধি আপনার মানসিক শান্তিতে বিঘ্নিত করবে। সন্ধ্যাবেলা রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা আপনাকে ব্যস্ত রাখতে পারে। বাহ্যিক বিষয়গুলি আজ আপনার কাছে তেমন গুরুত্ব বহন করবে না। আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলা উচিত। এটি আপনার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীদের পুরনো বিনিয়োগের কারণে আজ লোকসানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে ঝামেলা হতে পারে আজ।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে আজ আপনার বোন, মেয়ে বা কাকিমাকে সম্মান করুন।
মীন রাশি
আজ আপনার উপর ছেয়ে থাকা এবং অগ্রগতিকে বাধা দেওয়া সমস্যাগুলিকে এড়িয়ে চলতে হবে। কারও সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে বাইরে খেতে যাওয়া বা সিনেমা দেখা আপনাকে শান্তি অনুভব করাবে। আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার প্রিয়জন আপনাকে কতটা ভালোবাসে। ব্যবসায়ীরা আজ আপনার সাহায্য করবে এবং একসাথে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। জীবনসঙ্গীর সাথে আজকে দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: সুস্থ থাকার জন্য সূর্যোদয়ের সময় প্রণাম করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।