অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, তীর্থক্ষেত্র ও পর্যটন কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চালু হয়েছে নতুন বাস রুট এবং রাস্তায় নেমেছে সরকারি বেসরকারি – বহু বাস। এবার চালু হল গাদিয়াড়া থেকে মেছেদা, ঘাটাল, চন্দ্রকোনা রোড হয়ে সরাসরি বিষ্ণুপুর (Gadiara Bishnupur Bus) যাওয়ার নতুন বাস পরিষেবা। আসুন এই বাসটির বিস্তারিত রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
গাদিয়াড়া বিষ্ণুপুর বাসের সময়সূচি ও রুট
হাওড়ার গাদিয়াড়া থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরগামী কৃষ্ণকলি (Krishna Kali) বাসটি যাবে ভায়া গুরজারপুর, শ্যামপুর, হোগলাসী, বেলপুকুর, অযোধ্যা, নুন্টিয়া, বাগনান স্টেশন, বাগনান লাইব্রেরি মোড়, কোলাঘাট, মেছেদা স্টেশন, কেশাপাট, খুকুড়দহ, সোনামুই, গৌরা, সুলতাননগর, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা রোড, গড়বেতা, ধাদিকা, বাকাদহ হয়ে বিষ্ণুপুর। 9907072300 নম্বরে যোগাযোগ করে অগ্রিম সিট বুকিং করা যাবে।
গাদিয়াড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার সময় বাসটি-
- গাদিয়াড়া থেকে ছাড়ে – ভোর ৪:২০-তে।
- বাগনান থেকে ছাড়ে – সকাল ৬:০০- এ।
- মেছেদা স্টেশন থেকে ছাড়ে – সকাল ৬:৪০-এ।
- মেছোগ্রাম থেকে ছাড়ে – সকাল ৭:১৫-এ।
- ঘাটাল থেকে ছাড়ে – সকাল ৮:০০-এ।
- চন্দ্রকোনা টাউন থেকে ছাড়ে – সকালে ৯:০০-এ।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সকাল ৯:৫০-এ।
- গড়বেতা থেকে ছাড়ে – বেলা ১০:১৫-এ।
- বিষ্ণুপুর পৌঁছায় – বেলা ১০:৫০-এ।
আরও পড়ুন: হরিণঘাটায় হবে ক্যাম্পা কোলার ফুড পার্ক, ৬০০ কোটি বিনিয়োগ রিলায়েন্সের
গাদিয়াড়া ফেরার সময় বাসটি –
- বিষ্ণুপুর থেকে ছাড়ে – দুপুর ১:০০- এ।
- গড়বেতা থেকে ছাড়ে – দুপুর ১:৩০-এ।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – দুপুর ১:৪৫-এ।
- চন্দ্রকোনা টাউন থেকে ছাড়ে – দুপুর ২:৩০-এ।
- ঘাটাল থেকে ছাড়ে – দুপুর ৩:৫০-এ।
- মেছোগ্রাম থেকে ছাড়ে – বিকেল ৪:৪০-এ।
- মেছেদা স্টেশন থেকে ছাড়ে – বিকেল ৫:১০-এ।
- বাগনান থেকে ছাড়ে – বিকেল ৫:৫০-এ।
- গাদিয়াড়া পৌঁছায় – সন্ধ্যা ৭:৩০-এ।