=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহালয়ার আগেও দক্ষিণে বাদ সাধবে বৃষ্টি? জারি হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে আর মাত্র তিনদিন, তারপরেই মহালয়া, দেবীপক্ষের সূচনা। পুজো প্রায় দোরগোড়ায় এসে গিয়েছে, তাই শেষ মুহূর্তে চলছে জোরকদমে প্রস্তুতি। অন্যদিকে পুজোর শপিংয়েও বেশ ব্যস্ত বাঙালি। কিন্তু এর মাঝেই বাদ সাধছে বৃষ্টি। আগামীকালও (Weather Tomorrow) নাকি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি উল্টোদিকে আবার উত্তরবঙ্গে (North Bengal) রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই সব মিলিয়ে পুজো নিয়ে বেশ চিন্তায় দিন কাটছে বাঙালির।

আজকের আবহাওয়া

আ সকাল থেকেই আবহাওয়া মোটের উপর রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও দুপুর থেকে আংশিক মেঘে ঢেকে রয়েছে আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তবে এখনই ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুন: “সংখ্যালঘুরাও কর্মসংস্থান চান, বাবরি মসজিদ নয়..” রেজিনগরের উপনির্বাচন নিয়ে মুখ খুললেন শমীক

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল, বুধবার, কলকাতাতেও শুরুতে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়তেই মেঘলা আকাশ দেখা যাবে। পরে দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে। বিকেল অথবা সন্ধ্যার দিকে কোথাও কোথাও আবার হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল বুধবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে এই ৬ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে কোথাও কোথাও।

Leave a Comment