=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বদলে গেল টিম ইন্ডিয়া, সূর্য অতীত! অধিনায়ক হলেন আইয়ার, এন্ট্রি হল বৈভবের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে গেল ভারতীয় দল (Team India) । একটা দীর্ঘ সময় ধরেই জল্পনা ছিল টি-টোয়েন্টি দলে আসতে পারে বড় বদল। শেষ পর্যন্ত সেটাই হল। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই দলেই অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়া সাইলেন্ট হিরো শ্রেয়স আইয়ার। এক কথায়, বাজে ফর্ম নিয়ে দীর্ঘদিন অধিনায়কের পদ আগলে রাখা সূর্যকুমার যাদবকে ছেঁটেই ফেলল বোর্ড!

টি-টোয়েন্টি দলে এন্ট্রি নিলেন বৈভব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে কামাল দেখিয়েছেন বৈভব সূর্যবংশী। এই প্লেয়ারকে যে টিম ইন্ডিয়ায় নেওয়া হবে, সে করা বুঝেই গিয়েছিলেন অনেকে। জল্পনার মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডও নির্বাচকদের বৈভবকে নিয়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর তারপরেই প্রত্যাশা মতোই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের 20 ওভারের বড়দের দলে জায়গা পেলেন 15 বছরের বৈভব। খুদে তারকা বড়দের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার সাথে সাথে তিনি ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের অনন্য রেকর্ড।

টিম ইন্ডিয়ায় আর কারা?

টি-টোয়েন্টি দল বদলে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রেয়সের কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পাশাপাশি সহ অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে। আসলে 20 ওভারের ক্রিকেটে এই প্লেয়ারের পারফরমেন্স নজর কেড়েছে বোর্ড কর্তাদের। আর সেই সূত্রেই দলে বিশেষ দায়িত্ব পেলেন তিলক। দলে রয়েছেন সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, বরুণ চক্রবর্তীর মতো পুরনো তারকারাও। এক কথায়, নতুন পুরনোর সংমিশ্রণে 16 সদস্যের দল গড়েছে ভারত।

অবশ্যই পড়ুন: তাঁর হাত ধরেই ফিরেছে গৌরব, ইস্টবেঙ্গলের কোচ অস্কারই? এল বড় খবর

এক নজরে ভারতের নতুন টি-টোয়েন্টি স্কোয়াড

শ্রেয়স আইয়ার ( অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিবম দুবে, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।

7 thoughts on “বদলে গেল টিম ইন্ডিয়া, সূর্য অতীত! অধিনায়ক হলেন আইয়ার, এন্ট্রি হল বৈভবের”

Leave a Comment