=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বন্ধ হবে অবৈধ কার্যকলাপ! রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় বিশেষ ইন্সপেকশনের নির্দেশ

সৌভিক মুখার্জী, কলকাতা: সংখ্যালঘুদের উন্নয়নে জোর দেবে না রাজ্যের বিজেপি সরকার (Government of West Bengal)। আগেই জানিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এমনকি এবারের বাজেটে মাদ্রাসা (Madrasa) উন্নয়নের জন্য বরাদ্দ অর্ধেক করা হয়। তবে এবার রাজ্যের মোট ১২টি জেলার মাদ্রাসায় বিশেষ নজরদারি চালাবে প্রশাসন। এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর। অভিযোগ, মাদ্রাসার আড়ালে নাকি বেআইনি কার্যকলাপ চলত এতদিন। সেগুলি রুখার জন্যই এই পদক্ষেপ।

মাদ্রাসাতে চলবে বিশেষ ইন্সপেকশন

রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুশিদাবাদ, বীরভূম, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, নদিয়া এবং দুই ২৪ পরগণায় এই ইন্সপেকশন চলবে। এমনকি এর জন্য ১৮ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে এই ইন্সপেকশনের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে মাদ্রাসা শিক্ষা দফতরের তরফ থেকে। পাশাপাশি আগামী ২১ জুলাইয়ের মধ্যেই কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে। আর সেই রিপোর্টের ভিত্তিতেই মাদ্রাসাগুলোর উপর পদক্ষেপ নেবে রাজ্য সরকার।

প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে, ১২টি জেলার স্বীকৃত এবং অস্বীকৃত সমস্ত মাদ্রাসায় ইন্সপেকশন চলবে। আর এই ইন্সপেকশন করবে মাদ্রাসা শিক্ষা দফতর, সার্ভিস কমিশন এবং সংখ্যালঘু বিষয়ক দফতরের কর্মকর্তারা। সেক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষার মান, মাদ্রাসার অবস্থা, সুযোগ-সুবিধা, পরিকাঠামো, সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হবে। পাশাপাশি সেই রিপোর্ট ২১ জুলাইয়ের মধ্যেই জমা দিতে হবে। এমনকি এ বিষয়ে প্রত্যেক সরকারি আধিকারিকের কাছে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ফের ঘুরে দাঁড়াল দেশের অর্থনীতি! অনেকটাই বাড়ল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

কিন্তু কেন হঠাৎ করে ১২টি জেলাতে শুধুমাত্র ইন্সপেকশন চলছে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে এটুকু বলা যায়, মাদ্রাসায় বেআইনি কার্যকলাপ রুখতে এই বিশেষ নজরদারির চালাচ্ছে রাজ্য সরকার। এমনকি প্রতিটি জেলা শাসকদের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment