বসিরহাটের মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, কাঠগড়ায় হুজুর

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ন্যাক্কারজনক ঘটনা ঘটল বসিরহাটে (Basirhat)। বেসরকারি মাদ্রাসায় এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ (Basirhat Minor Girl Harassment)। কাঠগড়ায় তোলা হল হুজুর তথা শিক্ষককে। অভিযুক্ত শিক্ষকের নাম রাজ্জাক। পরিবারের অভিযোগ, জোর করে ছাত্রীর পোশাক পরিবর্তন দেখতেন এবং নানা অশালীন আচরণ করতেন। ইতিমধ্যেই ওই শিক্ষক সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মাটিয়া থানায় লিখিত অভিযোগ (Basirhat Child Abuse Case) দায়ের করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকার আন্দুলপোতার একটি বেসরকারি মাদ্রাসায় গত দু’বছর ধরে পড়াশোনা করছে রাজারহাটের বাসিন্দা ১১ বছরের নির্যাতিতা নাবালিকা। কিন্তু গত ৮ সেপ্টেম্বর, বলপূর্বক ওই ছাত্রীর ঘরে ঢুকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন অভিযুক্ত শিক্ষক রাজ্জাক। ছাত্রীটি বাধা দিলে তাকে উল্টে বেধড়ক মারধর করা হয় এবং পরিবারের কাছে মুখ খুললে চরম পরিণতির হুমকি দেওয়া হয়। এদিকে দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকায় শেষে পরিবারের কাছে সমস্তটা খুলে বলেন নাবালিকা।

থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের

নির্যাতিতার পরিবারের দাবি, এর আগেও বিভিন্ন সময় ওই ছাত্রীর সঙ্গে একই ধরনের খারাপ আচরণ করত অভিযুক্ত। এদিন সমস্ত ঘটনা জানার পর মাদ্রাসার কমিটির সদস্য ইয়াসিন ও গোলামের কাছে বিচার চাইতে যান নির্যাতিতার পরিবারের সদস্যরা। কিন্তু অভিযোগ, উলটে তাঁদের শাসানি দেওয়া হয়। শুধু তাই নয়, ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়। তাই গত ১৩ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষক রাজ্জাক-সহ ইয়াসিন ও গোলামের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তাঁরাও যে পাল্টা হুমকি এবং ঘটনা ধামাচাপা দেওয়ার কথা বলেছিল সেই নিয়েও অভিযোগ করেন।

আরও পড়ুন: উপনির্বাচনের আগেই হার কালীঘাট তৃণমূলের! জোট চেয়েছিল মমতা, পাত্তা দিল না কংগ্রেস

গত, রবিবার মাটিয়া থানায় নির্যাতিতা পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার পূর্ণতদন্ত শুরু করেছে পুলিশ। ওই শিক্ষকের বিরুদ্ধে আর কোনো অভিযোগ এর আগে উঠেছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চরম চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এক নাবালিকার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয়রা। একইভাবে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।

Leave a Comment