বাংলাদেশকে চোখে সর্ষের ফুল দেখিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের (Asian Games) সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সুযোগ ছিল ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার। তবে টিম ইন্ডিয়ার মেয়েদের দাপটের সামনে চোখে সর্ষের ফুল দেখলো ওপার বাংলার ক্রিকেট দল (India Beats Bangladesh)। এদিন প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দলটিকে 196 রানের লক্ষ্য দিয়েছিল ভারতের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে নাকানি চোবানি খেলো ওপার বাংলার নারীরা। ভারতের বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত মাথা নুইয়ে পরাজয় স্বীকার করে নিতে হল বাংলাদেশের মেয়েদের।

ভারতের দাপটে চোখে সর্ষের ফুল দেখল বাংলাদেশ

রবিবার, ব্যাট করতে নেমে 37 রান করে আউট হয়ে যান স্মৃতি মান্ধানা। তাতে অবশ্য সমস্যা হয়নি ভারতের। দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন শেফালী বর্মা। 49 বলে 100 রানের নট আউট ইনিংস খেলে বাংলাদেশের ঘুম কেড়ে নেন তিনি। দলের স্কোরবোর্ডে জুড়ে দেন তিনি অঙ্কের রান। পরবর্তীতে ভারতের দেওয়া লক্ষ্য পূরণ করতে নেমে প্রথম থেকেই ধাক্কা খেতে থাকে বাংলাদেশের মহিলা ব্রিগেড।

না বললেই নয়, এদিন ব্যাট করতে নেমে দিলারা আক্তার 27 রান করলেও একে একে দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই উইকেট হারাতে থাকেন ওপার বাংলার ব্যাটসম্যানরা। ওপেনিং করতে নেমে শূন্য নিয়ে আউট হয়েছিলেন জুয়ারিয়া ফেরদৌস। পরবর্তীতে একেবারে শেষ মুহূর্তে যাঁরাই ব্যাট করতে নেমেছিলেন ভারতের বোলারদের সামনে টিকে থেকে 15 রানটুকুও করতে পারেননি। আর সেই সূত্র ধরেই শেষমেষ 114 রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করল ভারত।

আরও পড়ুন: T20-তে ভারতের রাজত্বের অবসান ঘটাল ইংল্যান্ড, ৫৮ বলে লক্ষ্য তাড়া করেই বিশ্বে ১ নম্বর তারাই

শর্ত ছিল, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিতে পারলেই রুপোর পদক নিশ্চিত হবে ভারতীয় মহিলা দলের। শেষ পর্যন্ত সেই শর্ত পূরণ করে রুপো ঘরে তুললেন হরমনপ্রীত কৌরেরা। সেই সাথে সেমিতে ওপার বাংলার ক্রিকেটারদের গুঁড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। এবার ভারতের মেয়েদের হাতে সুযোগ রয়েছে ফাইনাল জিতে এশিয়ান গেমসে সোনা জেতার। মহামঞ্চে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

Leave a Comment