বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল এই দেশ! আর দেওয়া হবে না ভিসা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় ধাক্কা খেলো বাংলাদেশ (Bangladesh)! ওপার বাংলার নাগরিকদের আপাতত আর কাজের জন্য ওয়ার্ক পারমিট এবং শ্রম ভিসা (Work Visa) দেবেন লাওস। দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। অর্থাৎ 2026 সালের ডিসেম্বর পর্যন্ত লাওসে কাজে যাওয়ার জন্য নতুন করে ভিসা পাবেন না বাংলাদেশিরা। কিন্তু কেন এমন পদক্ষেপ নিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ।

কেন বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না?

গত 9 সেপ্টেম্বর লাওসের শ্রম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তরফে জারি করা একটি নির্দেশিকায় খুব স্পষ্ট করে জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে মানবপাচার, অনুমোদন ছাড়া শ্রম দালাল এবং বাইরের দেশ থেকে শ্রমিক এনে তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো ঘটনাগুলির ক্ষেত্রে নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেই কেন এমন পদক্ষেপ নেওয়া হল তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি এই দেশটি।

লাওসের মন্ত্রণালয়ের তরফে নির্দেশিকার পর এবার থেকে আর দেশটির কোনও ব্যক্তি থেকে শুরু করে সংস্থা, লেবার অপারেটর বা নিয়োগ কর্তারা বাংলাদেশি নাগরিকদের সে দেশে প্রবেশ করার অনুমতি বা কর্মসংস্থানের জায়গা দিতে পারবেন না। সবচেয়ে বড় কথা, চলতি বছরের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশিদের লেবার ভিসা পারমিট সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে লাওস। দেশটির সরকারের তরফে জানানো হয়েছে, যেসব নির্দেশিকা জারি হয়েছে সেগুলি অমান্য করলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। করা হবে জরিমানও। এমনকি বাংলাদেশিরা অনুপ্রবেশ করলে তাদের নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

 

আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার মক্কায় হামলার চেষ্টা! বড়সড় যুদ্ধ আসন্ন? হাই অ্যালার্ট সৌদি আরবে

সব মিলিয়ে, আপাতত ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত কাজের জন্য অন্তত লাওসে যাওয়ার ভিসা পাবেন না বাংলাদেশের মানুষজন। আর এই ঘটনা ওপার বাংলার জন্য বড়সড় ধাক্কা সে কথা বলাই যায়। যদিও লাওসে বর্তমানে কর্মরত এক বাংলাদেশি জানিয়েছেন, এই নির্দেশের ফলে মূলত কোন কোন খাত বেশি প্রভাবিত হবে সেটা উল্লেখ করা হয়নি।

Leave a Comment