=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলাদেশ-পাকিস্তান থেকে আসা সংখ্যালঘুরা পাবে নাগরিকত্ব, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: বাংলাদেশ ও পাকিস্তান-সহ প্রতিবেশী দেশগুলি থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে ২০১৯ সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA (Citizenship Amendment Act)। এই আইনের আওতায় হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নির্দিষ্ট যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এই আইনের নিয়ম কার্যকর হওয়ার পর নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। এবার বাংলায় সেই প্রক্রিয়া দ্রুত শেষ করার সময়সীমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে CAA-র আওতায় সমস্ত যোগ্য আবেদন নিষ্পত্তি করে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে। শুভেন্দু জানিয়েছেন, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বর্তমানে প্রায় ২.৫ লক্ষ আবেদন জমা পড়ে রয়েছে। শুক্রবার নদিয়ার আরংঘাটায় একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে তিনি এই ঘোষণা করেন। তাঁর দাবি, নির্ধারিত সময়ের মধ্যে সবাই যোগ্য সম্মান পাবেন, কোনও যোগ্য আবেদনকারীই নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত হবেন না।

এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রশাসনিক স্তরেও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেমন,

  • স্বরাষ্ট্র দফতরের উদ্যোগে জেলাশাসকদের ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • আবেদনপত্র যাচাইয়ের কাজ তদারকি করবেন মহকুমা শাসক বা SDO-রা।
  • শুনানির আয়োজন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে SDO-দের।

শুভেন্দু জানিয়েছেন, তাঁর সরকার এই প্রক্রিয়া দ্রুত শেষ করার দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, CAA-র আওতায় সমস্ত যোগ্য আবেদনপত্র ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। কোনও যোগ্য আবেদনকারী বাদ পড়বেন না এবং নির্ধারিত সময়ের মধ্যেই নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে। পাশাপাশি আগামী দু’বছরে রাজ্যের পুরনো মঠ ও মন্দির সংস্কারের জন্য ‘তীর্থক্ষেত্র সার্কিট’ প্রকল্পে ১,০০০ কোটি টাকা খরচের কথাও ঘোষণা করেছেন তিনি। এই প্রকল্পে ট্রাস্ট ও বিভিন্ন জনসাধারণের প্রতিষ্ঠানের অধীনে থাকা ধর্মীয় স্থানগুলিকে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন: কোচবিহারে ফের অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী

অন্যদিকে, CAA কার্যকর করার ক্ষেত্রে আগের তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার এই আইন কার্যকর করার ক্ষেত্রে সহযোগিতা করেনি। সেই কারণেই বহু আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। পাশাপাশি দুর্গাপুজো এবং প্রতিমা নিরঞ্জনের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষেত্রেও আগের সরকার বাধা সৃষ্টি করেছিল বলে অভিযোগ করেছেন তিনি।

Leave a Comment