বাংলায় ১৭ টি নতুন রেল রুটের কাজ শুরু, কোথায় কোথায়? প্রকাশ্যে এল তালিকা

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর পরিবহন ব্যবস্থার উন্নয়নে তৎপর হয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। সড়ক, রেল থেকে ওয়াটার মেট্রো – কেন্দ্র ও রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নতিকরণের জন্য একাধিক নতুন প্রকল্পের ওপর কাজ করছে। গত কয়েকমাসে বহু বাস রুট চালু হয়েছে, রেল নিয়েও উল্লেখ্যযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার রাজ্যসভায় পশ্চিমবঙ্গের স্থগিত হয়ে যাওয়া রেল প্রকল্পগুলির প্রসঙ্গে প্রশ্ন করলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানান, পশ্চিমবঙ্গে ১৭টি রেল নতুন রুট চালু করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways), যা বিগত রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বন্ধ হয়ে পড়েছিল। কোন কোন নতুন রুট চালু হচ্ছে, আসুন দেখে নেওয়া যাক। 

একাধিক নতুন রেল রুটে কাজের সূচনা রাজ্যে

বৃহস্পতিবার রাজ্যসভায় সাংসদ রাহুল সিনহা পশ্চিমবঙ্গে থমকে থাকা রেল প্রকল্পগুলির বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে তথ্য চান। তিনি চারটি বিষয় উত্থাপন করেন। তার মধ্যে প্রথমেই অনুমোদনের বছর, স্থগিতের করণের বছর, অনুমোদিত ব্যয় ও আনুমানিক ব্যয় উল্লেখ করে সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত রাখা রেল প্রকল্পগুলির তালিকা চাওয়া হয়। এরসাথেই জানতে চাওয়া হয় প্রতিটি প্রকল্পের বন্ধ হয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ, প্রকল্প স্থগিত থাকার কারণে প্রকল্প-ভিত্তিক বর্ধিত ব্যয়ের পরিমাণ এবং প্রকল্পগুলির পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। 

আরও পড়ুন: লটারি লাগল রেল কর্মীদের, ২৫% ভাতা বাড়াল সরকার

এর উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প স্বতন্ত্রভাবে বা ইতিমধ্যেই চলমান প্রকল্পের অংশ হিসেব অনুমোদন করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলাজনিত ও জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয় ইত্যাদির ক্ষেত্রে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে অনেকগুলো প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে সাধারণ জনগণের কথা চিন্তা করে পুনরায় কয়েকটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: নতুন করে বদলাচ্ছে ওয়েদারের মুড, দক্ষিণবঙ্গের ৮ জেলায় সতর্কতা! আজকের আবহাওয়া

কোন কোন রেল রুটের কাজ আবার চালু হচ্ছে

অশ্বিনী বৈষ্ণবের পেশ করা তালিকায় পশ্চিমবঙ্গের জন্য মোট ৪২৩ কিলোমিটার ব্যাপী ১৭টি নতুন রেল রুটের উল্লেখ রয়েছে, এগুলি হল – 

  • ১. প্রান্তিক-সিউরি (৩৪ কিমি)
  • ২. বনগাঁ-পোড়া মহেশতলা (২০ কিমি)
  • ৩. বনগাঁ-চাঁদবাজার (১২ কিমি)
  • ৪. চাঁদবাজার-বাগদাহ (১৪ কিমি)
  • ৫. রানাঘাট (আড়ংঘাটা)-দত্তফুলিয়া (৮ কিমি)
  • ৬. কাঁথি-এগরা (২৬ কিমি)
  • ৭. নন্দকুমার-বালাইপান্ডা (২৮ কিমি) 
  • ৮. নন্দীগ্রাম-কান্দিয়ামারী (নয়াচর) (৭ কিমি)
  • ৯. বোওয়াইচন্ডি-আরামবাগ (৩১ কিমি)
  • ১০. বোওয়াইচন্ডী-খানা (২৪ কিমি)
  • ১১. বাঁকুড়া (কলাবতী)-পুরুলিয়া হয়ে হুরা (৬৫ কিমি) 
  • ১২. রায়গঞ্জ-ইটাহার (২২ কিমি)
  • ১৩. গাজোল-ইটাহার (২৭ কিমি)
  • ১৪. ইটাহার-বুনিয়াদপুর (27 কিমি)
  • ১৫. চালসা-নকশাল (২০ কিমি)
  • ১৬. রাজাভাতখাওয়া-জৈন্তিয়া (১৫ কিমি)
  • ১৭. রায়গঞ্জ-ডালখোলা (৪৩ কিমি)

Leave a Comment