=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাচ্চাদের পাশাপাশি বয়স্কদের জন্যও ব্যান করা হোক সোশ্যাল মিডিয়া, দাবি শ্রীধর ভেম্বুর

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে চলা ককরোচ জনতা পার্টির বিক্ষোভ এবং গণআন্দোলনের মাঝে সোশ্যাল মিডিয়ার (Social Media) ক্ষতিকর প্রভাব থেকে বাচ্চাদের রক্ষা করার জন্য এবার বড় প্রস্তাব দিলেন জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। সাম্প্রতিক একটি পোস্টে লিখেছেন, শিশুদের বই পড়া উচিত এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা উচিত। তাঁর এই বার্তা ছড়িয়ে পড়তেই অনেকেই তার পক্ষে সওয়াল করছেন। এমনকি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অস্ট্রেলিয়া সফরে গিয়ে এ বিষয়ে কথা বলেছিলেন। সবথেকে বড় ব্যাপার, বাচ্চাদের পাশাপাশি এবার বয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করার দাবি উঠল।

বাচ্চাদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ

সাম্প্রতিক করা পোস্টে শ্রীধর ভেম্বু লিখেছেন, ভারতেও ছোট ছোট শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণরূপে ব্যান করা উচিত। আমি বিশ্বাস করি ছোট শিশুদের বই পড়া, খেলা করা দরকার। সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা উচিত। এমনকি অন্য আরেকটি পোস্টে ভেম্বু লেখেন, ফ্রান্স ১৫ বছরের কম বয়সে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার আইন পাস করেছে, এবং ইউরোপীয় ইউনিয়ন দেশের মধ্যে তারাই প্রথম। শিশুদের যে অ্যাকাউন্টগুলো ইতিমধ্যেই রয়েছে সেগুলিকে ব্যান করা হবে। যদিও এই পদক্ষেপ নেওয়া প্রথম দেশ ছিল অস্ট্রেলিয়া। তারপর একে একে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং যুক্তরাজ্য একই পদক্ষেপের পথে হেঁটেছে। ভারতেও উচিত একই রকম নিয়ম চালু করার।

না উল্লেখ করলেই নয়, বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যান করা প্রথম দেশ ছিল অস্ট্রেলিয়া। সেখানকার সরকার ইউটিউব ছাড়া বাকি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক বাচ্চাদের জন্য ব্যান করে। এমনকি তাদের এই পদক্ষেপ গোটা বিশ্বজুড়ে সুনাম কুড়ায়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন। সেখান থেকেই অনুমান করা হচ্ছিল, ভারতেও হয়তো একই রকম আইন আনতে পারে মোদী সরকার। সেই আবহে একই দাবিতে সুর চড়ালেন জোহোর প্রতিষ্ঠাতা।

আরও পড়ুন: লুকিয়ে ছিল বিহারের গ্রামে, নিট বিতর্কের মাঝেই গ্রেফতার TET-র প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড

প্রসঙ্গত, দিল্লি এবং দেশজুড়ে চলা সিজেপির গণবিক্ষোভে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ছে। এমনকি সম্প্রতি দিল্লি পুলিশ পাকিস্তান থেকে চালিত আনুমানিক ৪০০ টির বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকউন্ট সনাক্ত করে সেগুলিকে ব্যান করে দেয়। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী নিজেও ইনস্টাগ্রামে রিল পোস্ট করার পরামর্শ দিয়েছেন। এমনকি সবথেকে বড় ব্যাপার, শ্রীধর ভেম্বুর পোস্টে এক ব্যবহারকারী কমেন্ট করেছেন, বাচ্চাদের পাশাপাশি বয়স্কদের জন্যও সোশ্যাল মিডিয়া ব্যান করা উচিত। কারণ, তাদের উচিত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং ভালো গান শোনা বা নাতি-নাতনদের সাথে খেলা করা। এসব সস্তার রাজনীতি বা ক্ষমতা থেকে দূরে থাকা উচিত।

Leave a Comment