বাদ পড়বেন ৩২ লক্ষ কৃষক, এই কার্ড ছাড়া আর মিলবে না পিএম কিষাণের ৬০০০ টাকা

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কোটি কোটি কৃষকদের ভরসা এই প্রকল্প। তবে এবার সেই পিএম কিষাণ (PM Kisan) নিয়েই দুঃসংবাদ। জমি থাকা সত্ত্বেও আপনার কাছে একটি নথি না থাকলে আর পাবেন না বছরে ৬০০০ টাকা। সম্প্রতি রাজ্য সরকার পিএম কিষাণ যোজনা সম্পর্কিত কিছু নিয়মে কড়া নিয়ম আরোপ করেছে। এখন থেকে শুধুমাত্র জমি থাকলেই মিলবে না এই প্রকল্পের অর্থ সহায়তা। নিজের নামে জমির পাশাপাশি একটি বিশেষ ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে।

এই কার্ড না থাকলে মিলবে না পিএম কিষাণ

সম্প্রতি বিহার সরকারের তরফ থেকে এই প্রকল্পের বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে পিএম কিষাণ যোজনার আওতায় সুবিধা পেতে গেলে শুধুমাত্র জমি থাকলে চলবে না, লাগবে কিষাণ কার্ড। আসলে অনেক কৃষক কাজের জন্য রাজ্যের বাইরে চলে যাওয়ায় বর্তমানে এই কার্ড তৈরি করা সম্ভব হচ্ছে না। এতে কৃষকদের জন্য পরিচয়পত্র তৈরিতেও হচ্ছে সমস্যা। তাই আগামী দিনে সার, বীজসহ অন্যান্য বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে গেলে কৃষকদের বাধ্যতামূলক এই আইডি প্রয়োজন।

এক্ষেত্রে জানিয়ে রাখি, যেসব কৃষকের নামে কৃষিজমি রয়েছে তাদের তথ্য নতুন করে রেজিস্ট্রেশন করা হচ্ছে। এছাড়া কেন্দ্র আগেই জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কৃষকের নামে অবশ্যই জমি থাকতে হবে এবং জমির দলিল থাকা বাধ্যতামূলক। তার পাশাপাশি কৃষকদের একটি পরিচয়পত্র দরকার। এমনকি একই পরিবারের স্বামী-স্ত্রী আলাদাভাবে এই অর্থ গ্রহণ করতে পারবে না। তার পাশাপাশি আয়করদাতারাও পাবে না পিএম কিষাণ প্রকল্পের সুবিধা। তবে যাদের এই কার্ড নেই, তারা এবার থেকে এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন।

আরও পড়ুন: জন্মাষ্টমীর পরই মহালক্ষ্মীর আশীর্বাদে খুলবে পাঁচ রাশির ভাগ্য, কর্মজীবনে নতুন সুযোগের সাথে হবে অর্থ প্রাপ্তি

তবে প্রথম পর্যায়ে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ৮৫.৮৩ লক্ষ সুবিধাভোগীর জন্য পরিচয়পত্র তৈরি করার কথা ছিল। যার মধ্যে ৫৩.৪৫ লক্ষ পরিচয়পত্র ইতিমধ্যেই তৈরি করা সম্ভব হয়েছে। অর্থাৎ এখনও প্রায় ৩২ লক্ষের পরিচয়পত্র তৈরি করা হয়নি। তাই এই বিপুল সংখ্যক কৃষকরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তারা সহজেই বিহার কৃষক রেজিস্ট্রি পোর্টালের মাধ্যমে তাদের নিজেদের ডিজিটাল পরিচয়পত্র তৈরি করে নিতে পারবেন। তার জন্য মোবাইল সংযুক্ত আধার কার্ড, মোবাইল নম্বর এবং জমির রেকর্ড বা দলিল প্রয়োজন পড়বে।

Leave a Comment