=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাদ পড়বে বড়লোক ক্লাবগুলো, এবার দুর্গাপুজোর অনুদান বাড়াবে রাজ্য সরকার?

সৌভিক মুখার্জী, কলকাতা: তিন মাসও সময় নেই। শারদৎসবের জন্য ইতিমধ্যেই দিন গুনতে শুরু করেছে বাঙালি। এমনকি কোথাও কোথাও কাঠামো পুজো শুরু হয়েছে। প্রতিমা গড়ার কাজ প্রায় অর্ধেক পর্যায়ে। রথযাত্রা থেকে শুরু হয় দুর্গাপুজোর (Durga Puja) নির্ঘণ্ট। কিন্তু এবার রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে জানিয়েছিলেন যে, ধনী কমিটিগুলোকে এবার দুর্গাপুজোর অনুদান দেওয়া হবে না। কিন্তু শোনা যাচ্ছে, এবার নাকি সেই অনুদান বাড়িয়ে এবার ১ লাখ ২০ হাজার টাকা করা হবে।

বাড়ছে দূর্গাপুজোর অনুদান?

তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর ক্লাবগুলিকে অনুদান দেওয়ার প্রকল্প চালু করেছিলেন। শেষবার ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তবে এবার সেই অংক বেড়ে ১ লক্ষ ২০ হাজার টাকা হতে পারে বলেই চলছে জল্পনা। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি। যদিও বিগত বছরগুলিতে অনুদান পাওয়া সব কমিটি এবার রাজ্য সরকারের তরফ থেকে এই সুবিধা পাবে না এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী কথায়, যে সমস্ত কমিটি সরকারি অনুদানের উপর নির্ভর করে পুজোর আয়োজন করে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে। ধনী কমিটিগুলোকে দেওয়া হবে না। যাদের প্রয়োজন নেই, তারা পাবে না। এর ফলে বড় বাজেট বা শক্তিশালী স্পন্সর থাকা পুজো কমিটিগুলি তালিকা থেকে বাদ পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, অনুদান বাড়িয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা করার যে জল্পনা চলছে তা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: আয়কর থেকে বার্থ সার্টিফিকেট, বর্ষাকালীন অধিবেশনে নতুন পাঁচটি বিল আনছে কেন্দ্র

এক্ষেত্রে উল্লেখ্য, ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার ১০ হাজার টাকা দিয়ে এই অনুদানের ব্যবস্থা চালু করেছিল। তারপর ধাপে ধাপে তা বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকায় গিয়ে দাঁড়ায়। গত বছর ৪৪ থেকে ৪৫ হাজার পুজো কমিটিকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। এমনকি ২০২৫-এ পুজোর অনুদান দিতেই রাজ্যের কোষাগার থেকে প্রায় ৪৯৫ কোটি টাকা খরচ হয়েছিল বলে দাবি করছে এক রিপোর্ট। তবে এবার যোগ্যতা না পূরণ করতে পারলে এই সুযোগ দেওয়া হবে না বলেই জানিয়েছে বিজেপি সরকার।

Leave a Comment