বালি পাচারের নয়া ফন্দি, ট্রাক্টর ছেড়ে এবার সম্বল মোটরবাইক! ঝাড়গ্রামে গ্রেফতার ৬

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্নীতির চরম শিখরে পৌঁছে গিয়েছে রাজ্য, এবার ডাম্পার-ট্রাক্টর নয়, বস্তা বোঝাই বালি পাচার করা হচ্ছে মোটরবাইকে (Bike Sand Smuggling) করে। এমনই অবাক দৃশ্যের চিত্র ধরা পড়ল ঝাড়গ্রাম (Jhargram) জেলার অন্তর্গত নয়াগ্রামে। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ময়দানে নামল পুলিশ। তদন্ত করে দ্রুততার সঙ্গে গ্রেফতার করা হল ৬ জনকে। আটক করা হয়েছে মোটরবাইকগুলিও। ব্যাপক শোরগোল এলাকা জুড়ে।

মোটর বাইকে করে বালি পাচার!

তৃণমূল ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে জেলায় জেলায় সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজির অভিযোগে একের পর এক নেতা বিধায়ক গ্রেপ্তার হচ্ছেন। এমনকি বেশ কয়েকটি এলাকায় বেআইনি বালি পাচারকে কেন্দ্র করে একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে উঠেছিল। আর এবার সেই বেআইনি পাচার ঘটনায় নাম উঠে এল ঝাড়গ্রাম ব্লকের নয়াগ্রামে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল শুক্রবার, নয়াগ্রাম এলাকার মেটিয়াচকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল স্থানীয় পুলিশ। আর সেখানেই দেখা যায় ৬টি মোটরবাইক, বালিভর্তি বস্তা পাচার করতে চলেছে। প্রতিটি বাইকে ছটি করে বালির বস্তা বেঁধে রাখা ছিল। সঙ্গে সঙ্গে ছয় জনকেই আটক করা হয়।

গ্রেফতার ৬

স্থানীয় পুলিশ সূত্রে খবর ধৃত এই ৬ জনই নয়াগ্রাম থানার অন্তর্গত ফুলদহ গ্রামের বাসিন্দা। ধৃতদের না। অভিনন্দন সিট, স্বপন সিট, শুভঙ্কর পাত্র, সুমন পাত্র, দীপঙ্কর পাত্র এবং ব্রজকেশর পাত্র। জানা গিয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা জারি করে গতকাল, আদালতে তোলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার সঙ্গে একটি বড় চক্র জড়িয়ে রয়েছে। তাই তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই সেই চক্র প্রকাশ্যে আনতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই ঝাড়গ্রামে বালি পাচার ও ওভারলোডিং রুখতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ছিনতাইবাজের দাপট, দায়ের শতাধিক অভিযোগ, আটক ৬২

প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে সিন্ডিকেট নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছিল। এমনকি সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে একাধিকবার কড়া বার্তা দিলেও তা বন্ধ হয়নি। আসলে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও মন্ত্রীদের অঙ্গুলিহেলনে সেই দুর্নীতি রমরমিয়ে চলেছে বলেও অভিযোগ। তবে এবার রাজ্যে পালাবদলের পরে বালি এবং অন্যান্য ক্ষেত্রে সিন্ডিকেট বন্ধ করতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment