প্রীতি পোদ্দার, কলকাতা: উত্তরবঙ্গে (North Bengal) ভরপুর বর্ষা হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা খুব একটা পাওয়া যাচ্ছে না। এদিকে নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়ে হরিয়ানা ও উত্তর প্রদেশের ওপর দিয়ে বয়ে গিয়েছে। আর এই আবহে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বৃষ্টি দুর্যোগ এবার ক্রমেই বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। জানা গিয়েছে, আগামীকাল (Weather Tomorrow) বেশ কয়েক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?
নিম্নচাপ অক্ষরেখার কারণে আজও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আজ বিকেলের দিকে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় মাঝারি বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। পাশাপাশি বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে এই দুর্যোগ এখনই কাটছে না। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সকাল থেকেই আকাশে আংশিক মেঘলা আকাশ দেখা গেল মাঝেমধ্যে রোদের ঝলক দেখা যাবে। তাপমাত্রা কিছুটা বাড়লেও বাড়তে পারে। সঙ্গে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম বেশ অনুভূত হবে। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে সব জেলাতেই। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন: শিক্ষক-পুলিশ মিলিয়ে ১ লাখ চাকরি, মেয়েদের জন্যও বড় সুযোগ, ঘোষণা বাজেটে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে দুর্যোগ যেন কিছুতেই কাটছে না। পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় একটানা ভারী বৃষ্টি হয়েই চলেছে। আগামীকালও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারসহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার এই সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। এদিকে টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে।