=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝেঁপে বৃষ্টি, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতা: রোদ ঝলমলে আকাশ দেখে ভাবছেন ঝড় বৃষ্টি হবে না? সে গুড়ে বালি। নিম্নচাপ অক্ষরেখা, ঘূর্ণাবর্তের দাপটে আজ শনিবাসরীয় বিকেলে কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (Weather Update)। আজ যখন নতুন সরকার গঠনের ফলে সকলের উত্তেজনা তুঙ্গে, তখন বিকেলের দিকে কলকাতা ও জেলাগুলিতে ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বলে খবর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বিকেলের দিকে ধেয়ে আসতে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

আজ সকাল থেকেই আকাশে রোদের ভালো মতো দেখা গিয়েছে। সেইসঙ্গে গরমটাও বেশ ভালো মতোই আছে। তবে চিন্তা নেই, কিছু ঘন্টার মধ্যেই বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ। আকাশ কালো করে নাম বৃষ্টি, সঙ্গে দাপট দেখাবে কালবৈশাখীও। আজ কলকাতা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। অর্থাৎ ব্রিগেড থেকে ফেরার পথে আপনিও বৃষ্টির কবলে পড়তে পারেন। 

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসলে উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া বিপুল জলীয় বাষ্পের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১০ মে অবধি রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির দাপট চলবে বলে খবর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসবে আসা যাক বিকেলের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে এদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দাপট থাকবে ঝড়েরও।

Leave a Comment