=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিকেলে ঝেঁপে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, হঠাৎ মুড বদলাবে আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা যেন গরম কড়াইয়ের মতো ফুটছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে যে হারে গরম পড়ছে সেখানে বাড়ি থেকে বেরনোর আগে দশবার ভাবতে বাধ্য হচ্ছেন মানুষ। যদিও অফিস যাত্রীদের সেই জো নেই, বেরোতে হবেই কাজের তাগিদে। আজ রবিবার সকাল থেকেই তীব্র গরম পড়েছে বাংলায়। গরমে প্রাণ ওষ্ঠাগত সকলের। তবে চিন্তা নেই, কারণ বিকেলে বা বিকেলের পরেই কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির ভ্রূকুটি

যত বেলা গড়াচ্ছে ততই বাংলার আকাশ আংশিক মেঘলা। যারা বাড়িতে আছেন কিংবা রাস্তায়, রীতিমতো গলদঘর্ম অবস্থা হছে। তবে চিন্তা করার কিছু নেই, সামান্য হলেও বিকেলের দিকে কলকাতা সহ জেলায় জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিকেলের দিকে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে আজ সকাল থেকে দিঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, বড় বড় ঢেউ আছরে পড়ছে উপকূলে।

আরও পড়ুনঃ বাংলার সরকারি কর্মীরা কবে থেকে পাবেন ৪% DA? এল আপডেট

এদিকে আন্দামান, বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করলেও বাংলায় কবে ঢুকবে সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। IMD-র তরফে জারি করা লেটেস্ট আপডেট অনুযায়ী, বর্ষা দেশের কিছু অংশে প্রবেশ করেছে। হাওয়া অফিসের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আনুষ্ঠানিকভাবে ১৬ মে দক্ষিণ-পূর্ব আরব সাগরের কিছু অংশ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামানে সাগরের অনেক অংশ, সমগ্র নিকোবার দ্বীপপুঞ্জ এবং আন্দামান দ্বীপপুঞ্জের কিছু অংশ সহ শ্রী বিজয়া পু্রমে (পূর্বে পোর্ট ব্লেয়ার) প্রবেশ করেছে। বাংলায় কবে আসবে, এখন সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গে গরম থাকলেও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দুর্যোগের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবারও উত্তরবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগণা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়।

Leave a Comment