=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিকেলে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বর্ষা সক্রিয় হতেই দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গে (North Bengal) দফায় দফায় হয়েই চলেছে বৃষ্টি। তার উপর বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এমনকি বিহার থেকে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। যার ফলে আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের আশঙ্কা। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আশা করা যাচ্ছে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণের জেলাগুলিতে।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে আজ, বুধবার বিকেলের দিকে ফের কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। থাকবে বজ্রবিদ্যুৎ এর আশঙ্কা। আগামীকাল, রথের দিনও থাকবে এমন আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, রথের দিন সকাল থেকেই মেঘলা আকাশ এবং গুমোট পরিবেশ থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও তা খুবই সাময়িক থাকবে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এমনকি সপ্তাহান্তেও নতুন করে দুর্যোগের আশঙ্কা থাকছে। তবে এখনই অস্বস্তিকর গরম কমবে না।

আরও পড়ুন: তুলে নিয়েছিল মমতা সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীর নিরাপত্তা ফেরালেন শুভেন্দু

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল, বৃহস্পতিবারেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতও হতে পারে। লাগাতার বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে শুক্রবার থেকে হয়ত সেই বৃষ্টির দাপট খানিক কমলেও কমতে পারে। কিন্তু আগামী শনিবার থেকে ফের আবহাওয়ার অবনতি হবে।

Leave a Comment