=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিকেলে ৬০ কিমি বেগে ঝড়, বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় অ্যালার্ট আবহাওয়া দফতরের

সহেলি মিত্র, কলকাতা: সকাল থেকে রোজ ঝলমলে হয়ে আছে বাংলার আকাশ। সেইসঙ্গে গরমটাও ভালোই রয়েছে। তবে এরকম আবহাওয়া দেখে বিভ্রান্ত হবেন না। কারণ আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে (Weather Update), বিকেল বা সন্ধ্যের মধ্যেই কলকাতা সহ বাংলার জেলায় জেলায় ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আবার রবিবার ছুটির দিন অনেকেরই বাইরে বেরোনোর প্ল্যান রয়েছে। তবে সেই প্ল্যানে জল ঢালতে পারে নাছোড়বান্দা বৃষ্টি। ফলে বাইরে বেরোনোর আগে ছাতার সঙ্গে রাখতে কোনভাবেই ভুলবেন না কিন্তু।

বিকেলে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রূকুটিও। যদিও আজ রবিবার এবং সোমবার অবধি একটু হলেও স্বস্তি থাকবে। তারপর থেকে নতুন করে ২ থেকে ৩ ডিগ্রি অবধি বাংলার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেলের দিকে ভারী বৃষ্টি না হলে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনাও রয়েছে। তার পর আবার বুধবার থেকে উত্তরে শুরু হতে পারে দুর্যোগ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী শুক্রবার থেকে ফের ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ কলকাতার গণ্ডি পেরিয়ে এবার অন্য শহরেও ছুটবে মেট্রো! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে মধ্য পাকিস্তানের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও দক্ষিণ ওড়িশার ওপর দিয়ে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। এছাড়াও মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এসব মিলিয়ে বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।

Leave a Comment