=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিনামুল্যে দেখা যাবে রাহুলের শেষ সিনেমা ‘ছবিওয়ালা’! বড় আবেদন প্রযোজকের

সৌভিক মুখার্জী, কলকাতা: আকস্মিক মৃত্যু হয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক রাহুল অরুণোদয় ব্যানার্জির (Rahul Banerjee)। তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে প্রাণ হারান অভিনেতা। তবে তাঁর স্মৃতি রক্ষার্থেই এবার প্রযোজক বড় আবেদন করে বসলেন। অভিনেতার শেষ মুক্তি না পাওয়া সিনেমা ‘ছবিওয়ালা’ একেবারে বিনামূল্যে দেখাতে চাইছেন ডিরেক্টর বাপ্পা। কিন্তু কোনও ব্যবসায়িক ভিত্তিতে ছবিটি মুক্তি পাচ্ছে না বলেই দাবি তাঁর।

রাহুলের ছবি বিনামূল্যে দেখানোর দাবি প্রযোজকের

ম্যাচস্টিক মোশন পিক্চার্স নিবেদিত ছবি নিয়ে বড় আবেদন প্রযোজক শুভ্রজ্যোতি ওরফে বাপ্পার। প্রযোজক নিজেই অনুরোধ করেছেন, রাহুলের আকস্মিক প্রয়াণে আমরা শিল্পী হিসেবে গভীরভাবে শোকাহত। এই গভীর শোক এবং অনুভূতি থেকে আমরা ছবিটির নাম পরিবর্তন করে ‘ছবিওয়ালা’ রাখতে চাইছি। তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সত্যিকারের ‘ছবিওয়ালা’ তাঁকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিচ্ছি। একজন শিল্পী যিনি তাঁর কাজের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন। আমরা বিশ্বাস করতেই পারছি না যে, এত তাড়াতাড়ি রাহুল দা আমাদের ছেড়ে চলে গেছেন। এই আকস্মিক প্রয়াণ শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির নয়, বরং আমার ব্যক্তিগত জীবনেও শূন্যতা।

বাপ্পার সংযোজন, ব্যক্তিগতভাবে উনার কাছে আমি ঋণী। আমার প্রথম ছবি ‘শহরের রূপকথা’। সেই সময় আমি ইন্ডাস্ট্রির নতুন ছেলে। কাউকেই চিনতাম না। রাহুল দা এই সময় নিজের উদ্যোগে অভিনেতাদের ফোন করে বলেছিলেন যে বাপ্পা কাজটা করতে পারবে। তোমরা ওর সঙ্গেই কাজ করো। তাঁর আমার প্রতি তার বিশ্বাস থেকেই বলছি, রাহুল দা সেই মানুষ যিনি আমাকে একমাত্র বিশ্বাস করেছিলেন। কাজ করতে শিখিয়েছিলেন। নিজের উপর আস্থা রাখতে শিখিয়েছিলেন। আমার প্রথম ছবি আর আমার প্রথম সাহস, সবকিছুই উনার হাত ধরেই শুরু। একজন গরুর মতো তিনি। তিনি আমার নিজের উপর বিশ্বাস রাখতেও শিখিয়েছেন।

তাঁর আরও দাবি, আমি বলতে চাই, এই ছবির পিছনে আমার কোনও রকম ব্যক্তিগত প্রচার বা লাভের উদ্দেশ্য নেই। আমার একমাত্র ইচ্ছে রাহুল দার স্মৃতি যেন সম্মানের সঙ্গে বেঁচে থাকে। তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, ‘ছবিওয়ালা’ ছবির মুক্তির জন্য আমরা কোনও রকম ব্যবসা করব না। প্রোডাকশনের পক্ষ থেকে চেষ্টা থাকবে যাতে দর্শকরা সিনেমা হলে গিয়ে ছবিটি এক্কেবারে বিনামূল্যে দেখতে পারেন। এটাই আমাদের তরফ থেকে উনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। একজন শিষ্য হিসেবে যদি আমি ওনাকে এভাবে সম্মান জানাতে পারি, তাহলে তাঁর আত্মা হয়তো একটু শান্তি পাবে।

আরও পড়ুন: ৫টি অ্যাকাউন্ট, ব্যাঙ্কে জমা ১৯ লক্ষ, পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সম্পত্তি কত?

প্রসঙ্গত, শুভ্রজ্যোতি পরিচালিত এই ‘ছবিওয়ালা’ ছবিটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন শান্তনু নাথ। ছবিটিতে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি (প্রয়াত নায়ক), দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র (অতিথি শিল্পী), শান্তনু নাথ, রানা বসু ঠাকুর, রিমি দেব, খালেদ মেহমূদ তূর্জো, অর্পণ বোস এবং আরাধনা জানা। এখন দেখার প্রযোজকের এই অনুরোধে বাংলা ইন্ডাস্ট্রি সারা দেয় কিনা।

Leave a Comment