=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“বিনামূল্যে চিকিৎসা, রাস্তা তৈরি কি অপরাধ?” তাঁর বিরুদ্ধে FIR নিয়ে বললেন অভিষেক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ভরাডুবির পর সবচেয়ে বড় বিপাকে বোধহয় পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে মমতার সঙ্গ ছেড়ে বিদ্রোহী দলে নাম লিখিয়েছেন সাংসদ, বিধায়করা। সময় যত যাচ্ছে ততই ছোট হচ্ছে তৃণমূল নেত্রীর সঙ্গীদের বৃত্ত। এদিকে, নতুন সরকার ক্ষমতায় আসতেই একের পর এক অভিযোগ দায়ের হয়েছে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এবার সেসব নিয়েই নতুন সরকারকে নিশানা করলেন বালি, কয়লা, গরু পাচার কান্ডের মূল অভিযুক্ত।

নতুন সরকারকে তীব্র কটাক্ষ অভিষেকের!

মঙ্গলবার, নিটের প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করার সাথে সাথে এদিন নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি মাঝারি পোস্ট করেন অভিষেক। এই পোস্টে রাজ্যের নতুন সরকারকে একেবারে সরাসরি নিশানা করে বসেন তিনি। অভিষেকের ওই পোস্টে তিনি প্রথমেই লেখেন, “আমার মনে হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার প্রকৃত অভাবী মানুষের কাছে আয়ুষ্মান ভারত ও লক্ষীর ভান্ডারের সুবিধা পৌঁছে দেওয়ার থেকে আমার বিরুদ্ধে FIR দায়ের করতেই বেশি ব্যস্ত হয়ে পড়েছে।”

এদিন, রাজ্য সরকারকে নিশানা করার সাথে সাথে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। অভিষেকের বক্তব্য, “সংবাদ মাধ্যমের একাংশ সাংবাদিকতার মৌলিক নীতি বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকা ব্যক্তিদের হাতের পুতুল হয়ে রাজনৈতিক প্রতিহিংসাকে আরও বাড়িয়ে দিয়েছেন!” এদিন অভিষেক এও বলেন, যেসব ব্যক্তিরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে FIR দায়ের করেছেন তাঁরা বিনামূল্যে চিকিৎসা, কোভিড টেস্ট, রাস্তাঘাটের মতো উন্নয়নমূলক বিষয়গুলির বিরোধিতা করছেন!

অবশ্যই পড়ুন: পদত্যাগ করলেন টিম ইন্ডিয়ার কোচ, ফের যোগ দেবেন KKR এ!

অভিষেক আরও বলেন, “আমি এটা কল্পনাও করতে পারিনি যে ডবল ইঞ্জিন সরকার এভাবে উন্নয়নমূলক কাজের বিমুখ হবে।” সবশেষে এদিন রাজ্যের নতুন সরকার এবং সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে অভিষেকের বক্তব্য, যত কৌশলই হোক না কেন, ভয় দেখিয়ে ধমকে চমকে তাঁকে দমিয়ে রাখা যাবে না। মানুষের বিচারে তিনি নির্বাচিত হয়েছেন, তাঁর যা কাজ সেটা তিনি করবেন।

Leave a Comment