বিরল ঘটনা! বিশ্বকাপ খেলতে এসে দল বদলে ফেললেন স্পেনের এই ফুটবলার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা বিশ্বকাপে (FIFA World Cup) খেলতে এসে ক্লাব ফুটবলে জার্সি বদলে ফেললেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। এই দাপুটে ফুটবলারের দলবদলের খবরে খানিকটা হতাশ হয়েছেন ভক্তরা। যদিও অনেকেই বিশ্বকাপের মাঝে তাঁর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে আর যাই হোক বিশ্বকাপের মাঝে এমন দলবদল আন্তর্জাতিক ফুটবলে বেশ বিরল!

বিরল ঘটনার সাক্ষী থাকল বিশ্বফুটবল!

এবছর, এখনও বিশ্বকাপে যাত্রা শুরু করেনি স্পেন। আগামী সোমবার কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। ঠিক তার আগের মুহূর্তে 2022 সাল থেকে ক্লাব ফুটবলে সঙ্গী ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ছেড়ে লা লিগায় খেলতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, সেই মর্মেই ইতিমধ্যেই চুক্তি হয়েছে ক্লাব ফুটবলের জনপ্রিয় দল রিয়াল মাদ্রিদের সাথে। ইতিমধ্যেই স্পেনের এই ডিফেন্ডারকে সই করানোর খবর জানিয়েছে তারা।

বিশ্ব ফুটবলে অত্যন্ত পরিচিত লেফট ব্যাক কুকুরেয়াকে 6 কোটি ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় 600 কোটি টাকা দিয়ে আগামী 6 বছরের জন্য চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। এতকাল চেলসির হয়ে ঘাম ঝরালেও এবার রিয়ালের জার্সিতে নিজের সর্বস্ব উজার করে দেবেন এই ফুটবলার। তবে এত পুরনো একটা দলে থাকার পর হঠাৎ সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত কেন?

অবশ্যই পড়ুন: তৃণমূল ছাড়তেই এবার কেন্দ্রীয় মন্ত্রীত্ব পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার

স্প্যানিশ ডিফেন্ডারের দল বদলের সিদ্ধান্তের খবর জানতেই অনেকেই প্রশ্ন তুলছেন ঠিক কোন কারণে চেলসি ছেড়ে বেরিয়ে এলেন তিনি? শোনা যায়, ওই ক্লাব কর্তৃপক্ষের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তে খুশি ছিলেন না এই স্প্যানিশ ফুটবলার। কয়েকটি সূত্র বলছে, বেশ কিছুদিন ধরেই দলে সেভাবে গুরুত্ব পাচ্ছিলেন না তিনি। তাই শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই বড় সিদ্ধান্ত নেওয়া।

Leave a Comment