=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বব্যাঙ্ক থেকে ঋণ নিন! ঘাটাল মাষ্টার প্ল্যানে টাকা দেবে না বলে জানাল কেন্দ্র

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রতি বছর বর্ষায় ঘাটালে যখনই বন্যা পরিস্থিতি তৈরি হয় তখনই চর্চার শিরোনামে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান। আর তখনই বড় বাঁধা হয়ে দাঁড়ায় আর্থিক টানাপোড়েন এবং জমি জট। যার দরুন এখনও সেই প্ল্যান বাস্তবায়িত হয়নি। এই আবহে এবার সরাসরি ঘাটাল মাস্টার প্ল্যানে কোনও আর্থিক সাহায্য করবে না বলে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

ঘাটাল প্ল্যানে মাথা ঘামাতে চায় না কেন্দ্র!

ঘটনা সূত্রে জানা গিয়েছে, ১৯৫৯ সালে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা প্রথম শোনা গিয়েছিল। সেই সূত্রে ১৯৮২ সালে শিলাবতী নদীর পাড়ে এই প্রকল্পের শিলান্যাস হয়। এমনকি সেই সময় বরাদ্দ হয়েছিল টাকা। কিন্তু তবুও কোনো কাজই হয়নি। ২০১৮-তে কেন্দ্রীয় মন্ত্রকের উপদেষ্টা কমিটি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্য ঘাটাল মাস্টাল প্ল্যান বিবেচনা করেছিল। প্রায় ১২৩৯ কোটি টাকা খরচ করে এর প্রযুক্তিগত ও আর্থিক কার্যকারিতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেও আটকে যায় এই প্ল্যানের কার্যকারিতা। তবে এবার এই প্রকল্পে একদমই মাথা ঘামাতে চায় না কেন্দ্র।

বিশ্বব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরামর্শ কেন্দ্রের

সংবাদসংস্থা PTI সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত আর পাটিল রাজ্য সরকারের উদ্দেশে জানিয়েছে যে, “আমরা পশ্চিমবঙ্গ সরকারকে পরামর্শ দিয়েছি, ঘাটাল প্রজেক্টের কাজ সম্পূর্ণ করার জন্য। তারা চাইলে বিশ্বব্যাঙ্ক থেকে শুরু করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এরকম অন্য কোনও সংস্থার থেকে ঋণ নিতে পারে ৷ আমরা এই পদক্ষেপকে সমর্থন করব। এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত ছাড়পত্রও দিয়ে দেব ৷” অর্থাৎ একপ্রকার ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর তাই নিয়ে এবার জোর বিতর্ক বাঁধল।

ক্ষুব্ধ রাজ্যের সেচমন্ত্রী!

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর এই ঘোষণার পর বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন, ‘‘ এত বছর ধরে প্রকল্পে অনুমোদন দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) জন্য এক টাকা দেয়নি। উল্টে কেন্দ্রীয় বাজেটে বন্যা নিয়ন্ত্রণের জন্য মাত্র ৪১২ কোটি টাকা মঞ্জুর করেছে। তা থেকে অসম, বিহারের মতো বিজেপি শাসিত রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে।’’

এখানেই তিনি থেমে থাকেননি। তিনি আরও জানান, “ কেন্দ্রের জন্য পশ্চিমবঙ্গ সরকার বসে নেই। রাজ্য নিজ দায়িত্বেই এবার এই প্রকল্প করবে। ১৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে ৫০০ কোটি টাকা মঞ্জুরও হয়ে গিয়েছে।”

আরও পড়ুন: আরজি করের স্মৃতি এবার কসবা ল’কলেজে! ছাত্রীর ‘গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৩

উল্লেখ্য, গত ২২ জুন বন্যা পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেতা তথা ঘাটাল সাংসদ দেব। এমনকি তিনি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের আশ্বাসও দিয়েছিলেন ৷ অন্যদিকে মঙ্গলবারই বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি-সমস্যার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, এই প্রকল্পের জন্য কারোর বসতি যাতে নষ্ট না হয় তা দেখতে হবে। প্রয়োজন হলে রুট ঘুরিয়ে দিতে হবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Leave a Comment