=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৃষ্টির দিনে বাইক চালানো দুষ্কর! বেরানোর আগে মেনে চলুন এই টিপস

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণাবর্তের জেরে বিগত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) হয়েই চলেছে। কখনও কখনও আবার কালবৈশাখীর দাপটও বেশ বাড়ছে। হাওয়া অফিস এখনও বঙ্গে বৃষ্টি নিয়ে কোনো আপডেট না দিলেও বর্ষা (Monsoon) আসতে খুব বেশি দেরি নেই। এদিকে বর্ষাকালে রাস্তায় বাইক নিয়ে বেরানো (Bike Ride Tips) খুবই বিপজ্জনক। যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এই মরশুমে নিজের এবং বাইকের খেয়াল রাখতে বেশ কয়েকটি টিপস মেনে চলুন।

রেনকোটের ব্যবহার

বর্ষাকালে বৃষ্টির কোনো সঠিক সময় নেই। যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। তাই কখন বৃষ্টি হবে তার উপর ভরসা না করে বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই রেনকোট সঙ্গে রাখুন। কারণ ছাতা হাতে বাইক বা স্কুটি চালানো খুবই কঠিন। তাই এই পরিস্থিতিতে রেনকোট-ই একমাত্র সম্বল।

টায়ারের যত্ন

বাড়ি থেকে বেরানোর আগে অবশ্যই বাইকের টায়ার চেক করে বেরোতে হবে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাঘাটে জল জমে থাকায় চাকা স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ভাল মানের টায়ার কেনা উচিত। কারণ এইসব টায়ার রোড গ্রিপ বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ হাই স্পিডে ব্রেক কষলেও ভেজা রাস্তায় চাকা স্কিড করার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

হেডলাইট জ্বালিয়ে রাখুন

বর্ষার সময় অবশ্যই যাতায়াতের সময় বাইক বা স্কুটির হেডলাইট জ্বালিয়ে রাখতে হবে। কারণ অনবরত ঝড় বৃষ্টির ফলে রাস্তার মাঝখানে ধস, গাছ ভেঙে পড়ে থাকে, অন্ধকারে সেগুলি না দেখতে পেলে বড় বিপদ হতে পারে। তাই বাইকে সবসময় হেডলাইন জ্বালানো বাধ্যতামূলক। এতে বিপদের আশঙ্কা অনেকটাই কমে।

আরও পড়ুন: শান্তির ঘুম নষ্ট হচ্ছে নাক ডাকার আওয়াজে? এই ৪ উপায়ে মিলবে সমাধান

গতি নিয়ন্ত্রণে রাখুন

এমন অনেক বাইক আরোহীরা রয়েছেন যাঁরা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালান। ট্রাফিক আইন একদমই মেনে না, এর ফলে দিনের পর দিন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। বর্ষার সময় এমনিতেও রাস্তাঘাটে পিছোল ভাব বাড়ে তাই সেক্ষেত্রে অবশ্যই গাড়ি চালানোর সময় গতির নিয়ন্ত্রণ রাখা বেশ জরুরি।

Leave a Comment