=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৃষ্টি বাড়বে বিকেলে, ৫ জেলায় হলুদ সতর্কতা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বর্ষা সক্রিয় হতেই বিগত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। আজও সকাল থেকেই কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, আগামীকালও (Weather Tomorrow) কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

বঙ্গোপসাগর থেকে অনবরত প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ, মঙ্গলবার, বিকেলের দিকে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এই ৫ জেলায় ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও থাকবে বৃষ্টির আমেজ।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। তবে রথযাত্রার দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। কিন্তু শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আপাতত গোটা বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে।

আরও পড়ুন: বেকারদের জন্য বিশেষ উদ্যোগ জেলা পুলিশের, কর্মসংস্থানের জন্য চালু মোবাইল অ্যাপ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল, ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে ভূমিধসের যেমন সম্ভাবনা রয়েছে তেমনি নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতি এবং শুক্রবার আকাশ কিছু পরিষ্কার থাকলেও থাকতে পারে। তবে শনিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment