=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রাজিলের বিশ্বকাপের দলে নেইমার, আর কে কে আছেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রাজিলের (Brazil)বিশ্বকাপের দলে প্রিয় তারকা নেইমারকে দেখার জন্য কার্যত নিঃশব্দে অপেক্ষা করছিলেন সমর্থকরা। শেষ পর্যন্ত সেই অপেক্ষার সুফল মিলল। টানটান উত্তেজনা কাটিয়ে 2026 ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করল ব্রাজিল (Brazil Football Squad)। 26 সদস্যের সেই দলে জায়গা পেয়েছেন ফুটবল তারকা নেইমার জুনিয়র। তবে প্রশ্ন থেকে যায়, গোটা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে ঝড় তুলতে পারবেন তো নেইমার? নাকি তার আগেই চোট গ্রাস করবে তারকাকে?

নেইমারকে দলে রেখে স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

আসন্ন বিশ্বকাপে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে ব্রাজিল। তার আগে জমকালো অনুষ্ঠান সেরে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ম্যানেজমেন্ট। অনুষ্ঠানের পর রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মিউজিয়াম অফ টুমরো-তে মাইক হাতে নিয়ে ওঠেন কোচ কার্লো আনচেলত্তি। আর তারপর তিনিই একে একে বিশ্বকাপের 26 জনের স্কোয়াড ঘোষণা করেন। এদিন অন্যান্য প্লেয়ারদের নাম ঘোষণার সাথে সাথে নেইমারের নাম ঘোষিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।

এদিন ব্রাজিল ম্যানেজমেন্টের তরফে ঘোষিত বিশ্বকাপের স্কোয়াডে রক্ষণভাগে রাখা হয়েছে অ্যালেক্সা সান্দ্রো, ব্রেমার, ড্যানিলো, ডগলাস, গ্যাব্রিয়েল মাগালেস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনহোস এবং ওয়েসলি। অন্যদিকে প্রহরির ভূমিকায় দেখা যাবে অ্যালিসনকে, এডারসন এবং ওয়েবারটনকে। মিডফিল্ডে খেলার জন্য দলে রয়েছেন ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিয়েনহো লুকাস পাকেতারা।

এবার আসা যাক ফরোয়ার্ড এ। ব্রাজিলের স্কোয়াডের ফরোয়ার্ডে নেইমার জুনিয়রের সাথে সাথে ব্রাজিলিয়ান তারকাকে সঙ্গ দিতে আছেন এন্ড্রিক, গাবরিয়েল মার্টিনেল, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, রায়ানরা। সবমিলিয়ে, বিশ্বকাপে সফলতা পেতে একেবারে শক্তিশালী দল গড়ে নিয়েছে ব্রাজিল।

অবশ্যই পড়ুন: একসাথে বিরাট, গিল সহ ৭ ব্যাটসম্যানকে পিছনে ফেলে ১ নম্বর হবেন বৈভব সূর্যবংশী!

প্রসঙ্গত, বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী 11 জুন থেকে। ব্রাজিলের প্রথম ম্যাচ আগামী 13 মে। এদিন নেইমার বাহিনীর মুখোমুখি হবে মরক্কো। এই দলটির বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ব্রাজিল। প্রথম ম্যাচ থেকেই পাওয়া যেতে পারে নেইমারকে। তাতে ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ দেখতে আলাদা করে উৎসাহ বাড়ছে ফুটবল প্রেমীদের।

Leave a Comment