ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ধুলোয় মিশিয়ে দেওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2022 কাতার বিশ্বকাপে (FIFA World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। সেই দলের কাছেই এবার বড় সুযোগ। ইংল্যান্ডকে গুঁড়িয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন লিওনেল মেসিরা। সেই মহামঞ্চে তাঁদের প্রতিপক্ষ স্পেন। আর এই আসরে আর্জেন্টিনা যদি জিতে যায়, তবে একটানা পরপর দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ার পাশাপাশি 64 বছরের পুরনো রেকর্ড ভেঙে দেবে, আকাশী সাদা ব্রিগেড।

64 বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার বিরাট সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা

এবছর, ফুটবল বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচে একপ্রকার জীবন বাজি রেখে খেলেছেন আর্জেন্টিনার প্লেয়াররা। শুরুর দিকে না হলেও কিছু ম্যাচে শেষের দিকে গোলের পর গোল করে জয় নিশ্চিত করেছে লিওনেল মেসির দেশ। গত সেমিফাইনালেও সেই দৃশ্যের সাক্ষী থেকেছেন ফুটবল ভক্তরা। এবার অপেক্ষা আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার।

বলাই বাহুল্য, আজ পর্যন্ত বিশ্বের মাত্র দুটি দল পরপর টানা দু’বছর ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে। প্রথমটি ইতালি এবং দ্বিতীয়টি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইতালি অবশ্য 1934 এবং 1938 পরপর দু’বছর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল।  অন্যদিকে ব্রাজিল 1958 সালের ফুটবল বিশ্বকাপ জেতার পাশাপাশি জিতে নিয়েছিল 1962 সালের ফুটবল বিশ্বকাপও।

অবশ্যই পড়ুন: ইউরোপের বুকে তান্ডব! ব্রাজিলের দলকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন ভারতের ছেলেরা

এক কথায়, আজ থেকে 64 বছর আগে ব্রাজিলের মতো দল একটানা দুটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছিল।  এবার সেই বহু পুরনো কীর্তি ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে আর্জেন্টিনার হাতে। 2022 ফিফা ফুটবল বিশ্বকাপের পর সেই লিওনেল মেসির নেতৃত্বেই এবার 2026 ফুটবল বিশ্বকাপ জিতে একটানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে লিওনেল স্কালোনির ছেলেরা।

Leave a Comment