=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রাজিল সহ ৩ ম্যাচ আয়োজন করে ৮৫ কোটি লস! টাকা তুলতে AIFF-র FD ভাঙতে চান চৌবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্ষতি তো হওয়ারই ছিল। প্রথমত, আশিয়ান কাপে না গিয়ে ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল ভারত (Indian Football)। অনেকেই মনে করেন, তাতেই প্রথম ভুলটা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF FD)। সেইসব বিতর্ক বাদ দিলেও তিন দলের বিরুদ্ধে কোনও ম্যাচেই জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। যদিও পারফরমেন্স দেখিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ভারতের ফুটবলারেরা। ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচগুলি নিয়ে উত্তেজনাও চরমে উঠেছিল ভারতীয় ফুটবল ভক্তদের। তবে এবার শোনা যাচ্ছে, এই তিন ম্যাচ আয়োজন করে 80 থেকে 85 কোটি টাকার ক্ষতি হয়েছে AIFF-র।

খরচ মেটাতে এবার FD ভাঙবে AIFF?

এমনিতেই তিন ম্যাচ আয়োজন করতে গিয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার সেই খরচ মেটাতে ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভাঙানোর প্রস্তাব রাখেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। যদিও রবিবার তাঁর এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন বোর্ডের অধিকাংশ সদস্য। ওই সাধারণ সভায় বোর্ডের সদস্যদের বড় অংশের বক্তব্য ছিল, 85 কোটি টাকার লসের ধাক্কা সামলাতে FD ভাঙা একেবারেই ঠিক হবে না।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি FD ভাঙানোর বিরুদ্ধে আগেই সিদ্ধান্ত নিয়েছিল। তবে ওই সভায় কল্যাণ চৌবে একেবারে খোলাখুলি জানান, তিনটি ম্যাচ আয়োজন করতে গিয়ে যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করতেই FD ভাঙা হবে। পরে বাইরে থেকে অর্থ সংগ্রহ করে সেই ফিক্সড ডিপোজিটের অর্থ মেটানো হবে। তবে ঠিক কত টাকার ঘাটতি রয়েছে সেই সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি ফেডারেশনের তরফে।

আরও পড়ুন: টানা দুই ম্যাচ হেরে বড় ক্ষতি হল ভারতের, এখন T20-র ১ নম্বর দল কোনটি জানেন?

প্রসঙ্গত, কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, বোর্ডের সাধারণ সভা চলাকালীন এক সদস্য নাকি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের কাছে তিন ম্যাচ আয়োজন করার জন্য ঠিক কত টাকার ঘাটতি তৈরি হয়েছে তা জানতে চান। শুধু তাই নয়, ওই সভায় বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও প্রশ্ন ওঠে। আগামীদিনে সন্তোষ ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা হবে, ফেডারেশনের আর্থিক সমস্যা ভবিষ্যতে দেখা দেবে কিনা সেসব নিয়েও প্রশ্ন তোলা হয় এ দিন। তবে কোনও প্রশ্নেরই নাকি উত্তর দেননি সভাপতি কল্যাণ!

Leave a Comment