=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রেকফাস্টে আনুন দক্ষিণী টুইস্ট! বাড়িতেই বানিয়ে নিন নীর ধোসা ও চাটনি

প্রীতি পোদ্দার, কলকাতা: ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে ভিন্ন স্বাদের বিশেষ জলখাবার, যার মধ্যে অন্যতম হল কর্নাটকের নীর ধোসা (Neer Dosa)। স্বাদে হয় অতুলনীয়, কিন্তু সব সময় রেস্তোরাঁ বা অনলাইনে খেতেও মন চায় না। সাধ জাগে বাড়িতে বানানোর। কিন্তু অনেকেই ধোসা (Dosa) বানাতে বেশ ভয় পান, ভাবেন কেমন হবে না হবে। তবে চিন্তা নেই, বেশ কয়েকটি উপাদান দিয়েই আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কর্নাটকে সেই বিখ্যাত জলখাবার (Recipe)। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

নীর দোসা এবং চাটনি বানানোর জন্য দরকার গোবিন্দভোগ চাল, নারকেল কোড়া, সর্ষের তেল, রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, নারকেল কুচি, চিনে বাদাম, নুন, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা, কালো সর্ষে, বিউলির ডাল, কারি পাতা,

রান্নার পদ্ধতি

নীর ধোসা বানানোর জন্য আগের দিন রাতে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখতে হবে। এবার একটি ব্লেন্ডারে ভিজিয়ে রাখা গোবিন্দ ভোগ চাল এবং নারকেলের কয়েকটি কোয়া, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দরকার পড়লে একটু জল দিয়ে মিশ্রণটা পাতলা করে দিতে হবে। এবার তাওয়া ভাল করে গরম করে অল্প তেল ব্রাশ দিয়ে ঘষে ওর মধ্যে চালের মিশ্রণটা পাতলা করে গোল আকারে ছড়িয়ে দিতে হবে। যতক্ষণ না নীচের অংশটি ভাল করে মুচমুচে হয়ে উঠে আসছে কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। এই ভাবেই এক এক করে নীর ধোসা বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন: দুধ, চিনি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মিষ্টি দই

চাটনি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে নারকেল কুচি, চিনে বাদাম এবং সামান্য নুন দিয়ে সবটাই ভেজে নিতে হবে। হালকা বাদামি রং হয়ে এলে একটি ব্লেন্ডারে ওই ভাজা সবজির সঙ্গে ধনেপাতা কুচি এবং জল দিয়ে ভালো করে একটি চাটনির মিশ্রণ বানিয়ে নিতে হবে। সেটিতে স্বাদ একটু বাড়ানোর জন্য তরকা দিতে হবে, এর জন্য একটি ছোট্ট বাটিতে তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষে, বিউলির ডাল এবং কারি পাতা ভেজে দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই তৈরি চাটনি।

Leave a Comment