=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভবানীপুরের কাছে হেরে বেহাল দশা, কোন অঙ্কে সুপার সিক্সে উঠবে মোহনবাগান?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা কাস্টমসের পর শুক্রবার, ভবানীপুরের কাছে নৌকা ডুবেছে মোহনবাগানের (Mohun Bagan)। দুই পরিচিত বাঙালি ফুটবলার সাহিল হরিজন এবং রবি হাঁসদার গোলেই লজ্জার মুখে পড়েছে বাস্তব রায়ের দল। কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয় দেখতেই সুপার সিক্সে ওঠার রাস্তা কঠিন হয়েছে মোহনবাগানের। এখন প্রশ্ন, কোন অঙ্কে এমতাবস্থায় সুপার সিক্সে পৌঁছবে শহরের এই ঐতিহ্যবাহী দলটি?

কোন অঙ্কে সুপার সিক্সে পৌঁছবে মোহনবাগান?

শুক্রবারের ম্যাচে, একেবারে শুরু থেকেই মোহনবাগানের উপর দাপট বজায় রেখেছিল ভবানীপুর। আর সেই সূত্র ধরেই প্রতিপক্ষ দলটিকে 2-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। এদিকে ভবানীপুরের মতো দলের কাছে হেরে নাক কাটা গিয়েছে মোহনবাগানের। সেই সাথে পয়েন্ট তালিকায় হয়েছে চূড়ান্ত অবনতি। 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে নেমে এসেছে বাগান। অন্যদিকে 6 ম্যাচে 16 পয়েন্ট জুগিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভবানীপুর।

এখন প্রশ্ন, বর্তমান অবস্থা থেকে কীভাবে সুপার সিক্সে পৌঁছতে পারবে মোহনবাগান? এক্ষেত্রে বলি, বাগানের এখন যা অবস্থা তাতে এ গ্রুপের বাকি ম্যাচগুলি জিতে পূর্ণ পয়েন্ট অর্জন করতে হবে সবুজ মেরুন দলটিকে। একই সাথে শর্ত হল, পয়েন্ট তালিকার সেরা তিনটি দলের মধ্যে জায়গা করে নিতে হবে মোহনবাগানকে। পয়েন্ট সমান থাকলে গোল পার্থক্যের নিরিখে যদি মোহনবাগান এগিয়ে থাকে তবেই সুপার সিক্সে যোগ্যতা অর্জন করতে পারবে এই দলটি।

অবশ্যই পড়ুন: হরমুজের চিন্তা নেই, এই দেশ থেকে সবচেয়ে বেশি LPG আমদানি করল ভারত

উল্লেখ্য, ভবানীপুর প্রথমে থাকলেও এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের দু’নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে দৌড়াচ্ছে লাল হলুদ। মজার বিষয়, ভবানীপুর প্রথমে থাকলেও গোল পার্থক্যে কলকাতার এই দলটির থেকে অনেকটাই এগিয়ে মশাল ব্রিগেড। তাদের গোল পার্থক্যের সংখ্যা +12।

Leave a Comment