=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভাঙা প্রায় অসম্ভব! প্রথম ফুটবলার হিসেবে সেই বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) ফাইনাল খেলেছে আর্জেন্টিনা এবং স্পেন। ফলে অন্তত ফাইনালের ক্ষেত্রে ফ্রান্সের প্রসঙ্গ আসার কথা নয়। তবে দলের তারকা ফুটবলার কিলিয়ন এমবাপের (Kylian Mbappe) কারণে বিশ্বকাপ ফাইনালের দিনই শিরোনামে উঠল ফ্রান্স। কীর্তি অবশ্য গড়েছেন এমবাপে নিজেই। সোমবার ভোররাতে, ফাইনালের ফলাফল ঘোষনা হওয়ার পরই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক অনন্য নজির গড়েছেন ফরাসি তারকা।

ভবিষ্যতে এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব!

এবছর, গোটা বিশ্বকাপে লড়াই করলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে স্পেনের সামনে আটকে গিয়েছিল ফ্রান্স। সেমিতে হেরে শেষে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পরাজয় স্বীকার করতে হয়েছিল দিদিয়ের দেশের দলকে। তবে হেরে গেলেও এই ম্যাচে আসল কাজ করে দেখিয়েছেন এমবাপে। ইংল্যান্ডের ম্যাচের আগে পর্যন্ত ফরাসি তারকার এ বছরের বিশ্বকাপে গোল সংখ্যা ছিল 8। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পরপর দুটি গোল করে সেই সংখ্যাটা 10 এ নিয়ে গিয়েছেন এমবাপে। সঙ্গে রয়েছে 4টি অ্যাসিস্ট।

অন্যদিকে এ বছর ফিফা ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। তাঁর গোল সংখ্যা 8 হওয়ায় 2022 কাতার বিশ্বকাপের পর একটানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। আর সেই সূত্র ধরেই বিশ্বের প্রথম ফুটবলার হয়ে উঠেছেন তিনি। এর আগে পরপর দুটি বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার নজির তুলে ধরতে পারেননি বিশ্বের কেউই। যেই রেকর্ড ভবিষ্যতে ভেঙে ফেলা বেশ কঠিন!

অবশ্যই পড়ুন: “বছরটা নীল সাদার নয়..” মেসিরা হেরে যেতেই পাল্টি মারলেন শতদ্রু দত্ত?

প্রসঙ্গত, এই মুহূর্তে ফরাসি তারকা এমবাপের বয়স মাত্র 27 বছর। ফলে আরও কয়েক দফা ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন তিনি। আর সেই পথ ধরেই আন্তর্জাতিক ফুটবলে বহু অসাধ্য সাধনের সুযোগ থাকবে তাঁর হাতে। বলে রাখা প্রয়োজন, এবারের বিশ্বকাপেই গোল করে মেসিকে টপকে ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন কিলিয়ন।

Leave a Comment