=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভাতের সঙ্গে একঘেয়ে সবজিতে বিরক্ত? তাহলে অল্প সময়ে বানিয়ে নিন কুমড়ো নারকেলের ঘন্ট

প্রীতি পোদ্দার: বাঙালিদের কাছে ভাত এক আলাদাই তৃপ্তির আহার। তার সঙ্গে যদি নানা সবজির তরকারি (Recipe) থাকে তাহলে তো কোনো কথাই হয় না, চেটে পুটে থালা সাফ। কিন্তু রোজ আবার একঘেয়েমি সবজি খেতেও মন বসেনা। তাই স্বাদে পরিবর্তন আনতে এবার এই নানা বর্ণের সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন কুমড়ো নারকেলের ঘন্ট (Kumro Narkel Ghonto)। যা একদিকে স্বাদে যেমন হবে অসাধারণ ঠিক তেমনি আবার কম সময় হয়ে যাবে রান্না।

উপকরণ

কুমড়ো নারকেলের ঘন্ট বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- মুগডাল, সাদা জিরে, গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, গরম মশলা, নারকেল কুচি, কুমড়ো, আলু, আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঘি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

কুমড়ো নারকেলের ঘন্ট বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইতে সামান্য মুগডাল হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেটিকে এবার সিদ্ধ করার জন্য শুকনো কড়াইতে জল দিয়ে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তাতে নারকেল কুচি গুলো ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে সাদা জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে। পরে এক এক করে কেটে রাখা আলু এবং কুমড়ো গুলোকে হালকা করে ভেজে নিতে হবে।

আরও পড়ুন: নিরামিষ রান্নায় নতুন চমক, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন গন্ধরাজ পনির

ভাজতে থাকা কুমড়ো আলুর মধ্যে নুন হলুদ গুঁড়ো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর খানিক সবজিগুলো সিদ্ধ হয়ে এলে ওর মধ্যে টমেটো কুচি, নারকেল কুচি, আদা বাটা দিয়ে আরও একবার নেড়ে চেরে নিতে হবে। সঙ্গে পরিমাণ মতো চিনি এবং গরম মশলা দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। ঝালের স্বাদ বাড়ানোর জন্য এই সময় কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিতে পারেন। এই রান্নায় জলের প্রয়োজন হবে না। সবশেষে উপর থেকে সামান্য ঘি ঢেলে দিলেই তৈরি কুমড়ো নারকেলের ঘন্ট।

Leave a Comment