=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাজার রক্তাক্ত হওয়া সত্বেও বেড়েই চলছে এই স্টক, দাম ১০ টাকারও কম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার, সপ্তাহের প্রথম দিনই রক্তাক্ত হয়েছে ভারতীয় শেয়ার বাজার (Stock Market)। ধাক্কা খেয়েছে একাধিক সেক্টর। তাতে বিপুল অর্থ খোয়া গিয়েছে বিনিয়োগকারীদের। তবে জানলে অবাক হবেন, শেয়ার বাজারের এমন দুর্দশার মধ্যেও একটি স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। হ্যাঁ, শেয়ার মার্কেটের পতনের মধ্যেও খিতিজ পলিলাইন লিমিটেডের স্টকের দাম আজ আপার সার্কিট হিট করেছিল। সবচেয়ে বড় কথা, এই শেয়ারের দাম 7 টাকারও কম।

শেয়ার বাজারের পতনের মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে এই শেয়ার

সাম্প্রতিক সময়ে এই সংস্থাটির শেয়ারে বিনিয়োগকারীর সংখ্যা একেবারে লাফিয়ে বেড়েছে। এর সবচেয়ে বড় কারণ সংস্থার মুনাফা বৃদ্ধি। গত বছর অর্থাৎ 2025 এ এই কোম্পানিটি নিজেদের ব্যবসায় 93 মিলিয়ন রুপি লোকসান করলেও 2026 সালে এসে সংস্থাটি 35.5 মিলিয়ন রুপির নিট মুনাফা অর্জন করেছে। আর সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই সংস্থাটির শেয়ারে বিনিয়োগের জন্য কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

বলাই বাহুল্য, এই সংস্থার পরিচালন আয়ও এর আগের আর্থিক বছরের তুলনায় অন্তত 46.3 শতাংশ বেড়ে 447.5 মিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়, সংস্থাটির মোট সম্পদের পরিমাণ বেড়েছে 88 শতাংশের কাছাকাছি।এক কথায়, বর্তমানে আর্থিক দিক থেকে লাভের মুখ দেখছে এই সংস্থা। মূলত সেই কারণেই শেয়ার বাজারের খারাপ দশার মধ্যেও ব্যতিক্রমী হয়েছে খিতিজ পলিলাইন লিমিটেডের শেয়ার।

অবশ্যই পড়ুন: নস্যি পাকিস্তান! পারমাণবিক অস্ত্রশস্ত্রের বিপুল মজুদ বাড়াচ্ছে ভারত, দাবি রিপোর্টে

প্রসঙ্গত, শেষবারের মতো আজ অর্থাৎ সোমবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 6 টাকা 25 পয়সা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কোম্পানি যেভাবে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে তাতে খুব শীঘ্রই এই সংস্থার শেয়ারের দাম 10 টাকা ছাড়িয়ে যেতে পারে! কয়েকটি ব্রোকারেজ ফার্মও এই পেনি স্টকটিতে আস্থা রেখেছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment